কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ!

বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে যাত্রী ও পণ্যবাহী ট্রলার চলাচল গত তিন দিন ধরে বন্ধ রয়েছে। এতে একদিকে সেন্টমার্টিনদ্বীপে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। অন্যদিকে চিকিৎসাসহ বিভিন্ন জরুরি কাজে টেকনাফে এসে ফিরতে না পেরে আটকা পড়েছে সেন্টমার্টিনদ্বীপের দুই শতাধিক বাসিন্দা।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ জানান, সেন্টমার্টিনের দুই শতাধিক বাসিন্দা চিকিৎসাসহ বিভিন্ন জরুরি কাজে টেকনাফে এসে যাত্রী ও পণ্যবাহী ট্রলার চলাচল বন্ধ থাকায় দ্বীপে ফিরতে পারছে না। হঠাৎ করে ট্রলার বন্ধ হওয়ায় ফিরতে না পেরে ভোগান্তিসহ অনেকে আর্থিক সংকটে পড়েছেন। অনেকে হোটেল এবং আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।

টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে যাত্রী ও পণ্যবাহী সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, এখন স্পিডবোট চলাচল সম্পূর্ণ বন্ধ। ৩ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় শনিবার (১৭ আগস্ট) থেকে যাত্রী ও পণ্যবাহী সার্ভিস ট্রলার চলাচল বন্ধ রয়েছে। চলমান বর্ষা মৌসুমে উত্তাল রয়েছে সাগর। কবে চালু হবে তার কোন নিশ্চয়তা নেই।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সরকারি কোন নিষেধাজ্ঞা না থাকলেও দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে যাত্রী ও পণ্যবাহী ট্রলার চলাচল গত তিন দিন ধরে বন্ধ রয়েছে। এতে সেন্টমার্টিনে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। চিকিৎসাসহ বিভিন্ন জরুরি কাজে টেকনাফে এসে ফিরতে না পেরে আটকা পড়েছে সেন্টমার্টিনের দুই শতাধিক বাসিন্দা। ৩ নম্বর সতর্ক সংকেত কেটে গেলে আগের নিয়মে যাত্রী ও পণ্যবাহী ট্রলার চলাচল চালু হবে।

Tag
আরও খবর