কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শাহপরীর দ্বীপের করিডোর খুলে দেওয়ার দাবি জানালেন শাহজাহান চৌধুরী

শাহপরীর দ্বীপে স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মৎস্যজীবি দলের বিশাল কর্মী সমাবেশে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ ও এমপি শাহজাহান চৌধুরী শাহপরীর দ্বীপের করিডোর খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, বিএনপি জনগণের স্বার্থে করিডোর চালু করেছিল, যা আওয়ামী লীগ সরকার বন্ধ করে দিয়েছে।


রবিবার (২৯ সেপ্টেম্বর) শাহপরীর দ্বীপে কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।


শাহজাহান চৌধুরী বলেন, "টেকনাফে ক্রসফায়ারের নামে বহু মানুষকে হত্যা করা হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। যুবদলের নেতা ইব্রাহিমকে দুই গ্রুপের বন্দুক দেখিয়ে হত্যা করা হয়েছে, যার বিচার এখনও হয়নি।"


তিনি আরও অভিযোগ করেন, নাফ নদী ও বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্যজীবিদের জীবন-জীবিকা বাধাগ্রস্ত করা হচ্ছে। তিনি করিডোর ও অন্যান্য বন্ধ বাণিজ্যিক সুবিধা পুনরায় চালু করার দাবি জানিয়ে বলেন, "বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।"


সমাবেশে সভাপতিত্ব করেন শাহপরীর দ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসমাইল মেম্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এ সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর