কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে নাফনদীর পাড়ে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

মিয়ানমার সীমান্তের ওপারে নাফ নদী সংলগ্ন লালচর এলাকায় মাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৮) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার মো. ইলিয়াসের ছেলে।


মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।


চেয়ারম্যান বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি মঙ্গলবার সকাল ১০টার দিকে অবৈধভাবে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে ফারুক। খাদ্য ফল (আনার ঘোলা) আনতে সেখানে যায় সে। সেখানে পুতে রাখা মাইন বিস্ফোরণে ডান পায়ে গুরুতর আহত হয়েছে সে।


তিনি আরও বলেন, বিষয়টি ভিকটিমের পরিবারের সদস্যরা জানার পর তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।

Tag
আরও খবর