কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফ পৌরসভার সহযোগিতায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহ শুরু

টেকনাফে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহ শুরু হয়েছে। সারভ বাংলাদেশ ইউনিয়ন লিমিটেডের আয়োজনে নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি প্রতিপাদ্যকে সামনে নিয়ে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তার রোধে এ অভিযান শুরু করে।বুধবার (২ অক্টোবর) সকালে টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যং পাড়া এলাকা থেকে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়। মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহ উদ্বোধন হয়ে টেকনাফ পৌরসভার সকল ওয়ার্ডে এ কার্যক্রম চলে। এছাড়াও সপ্তাহ পার হলেও জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানা যায়।


এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় রুদ্র, উপজেলা প্রকৌশলী রবিউল হুসাইন, পৌর নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন ফয়েজী, পৌর নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদ, সারভ বাংলাদেশ ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপক মাওলানা হাফেজ ওমর ফারুক।



এ বিষয়ে টেকনাফে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ আদনান চৌধুরী বলেন, মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহ শুরু হয়েছে। এছাড়াও ময়লা আবর্জনা পরিস্কার করার জন্য ২৪ ঘন্টা পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। কোথাও কোন ময়লা আবর্জনা থাকবেনা। তাছাড়া টেকনাফ পৌরবাসীর স্বার্থে আরও বিভিন্ন কার্যক্রম শুরু হবে। আশা করছি অল্প সময়ের মধ্যে টেকনাফ পৌরসভা সারা দেশের পৌরসভার মধ্যে বিখ্যাত পর্যটন নগরী ও বিখ্যাত পৌরসভায় রুপ নেবে ইনশাহআল্লাহ।


Tag
আরও খবর