কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো দূর্গা উৎসব

কক্সবাজারের টেকনাফে প্রতিমা বিসর্জন উপলক্ষে টেকনাফ সমুদ্র সৈকত পয়েন্ট হাজারো মানুষের ঢল নেমেছে।


রবিবার (১৩ অক্টোবর) বিকেলে সনাতন

ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমীতে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকত পয়েন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পূজা উদযাপন পরিষদ।




আয়োজকরা জানান, শুধুমাত্র টেকনাফ মেরিন ড্রাইভ সমুদ্র সৈকতে নয় এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪টি মন্দিরের ৬টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়।


এছাড়া একই সময় উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের তিন’টি প্রতিমা নাফ নদীতে বিসর্জন ও বাহারছড়া শামলাপুরের একটিসহ মোট ৪টি স্থানে পৃথক প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।


টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরের পুরোহিত শুভ ভট্টাচার্য বলেন, এবার মা দুর্গা এসেছেন দোলনায় চড়ে এসেছেন। যাচ্ছেন ঘোড়ার পিঠে চড়ে।


টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরের পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি রুপণ ধর জানান, এ বছর টেকনাফ উপজেলায় ৬টি মণ্ডপে পূজা উদযাপন হয়েছে। টেকনাফ পৌরসভায় ১টি, সদরের ডেইল পাড়া ১টি, হ্নীলায় ২টি, বাহারছড়া ও হোয়াইক্যং ১টি করে মোট ৬টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া বিসর্জন সম্পন্ন হয়েছে।তিনি আরও জানান, প্রতিমা বিসর্জন নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকে তিনস্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। টেকনাফ সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয় প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছরও এখানে পর্যটকসহ হাজারো মানুষের সমাগম হয়েছে।


Tag
আরও খবর