কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সেন্টমার্টিনে ফিরলো বিদ্যুৎ

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে দীর্ঘ সময় পর বিদ্যুৎ ফিরেছে। শুক্রবার সন্ধ্যা থেকে বিদ্যুৎহীন থাকার পর বেলা সাড়ে ১১ টার দিকে বিদ্যুৎ আসায় দ্বীপের হাজারো মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।


সেন্টমার্টিনে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ব্লু-মেরিন এনার্জি লিমিটেড জানিয়েছে, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারে সমস্যার কারণে বিদ্যুতের এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এখন ঠিক হয়ে গেছে।


সেন্টমার্টিন বিদ্যুৎহীন, ভোগান্তিতে হাজারো মানুষসেন্টমার্টিন বিদ্যুৎহীন, ভোগান্তিতে হাজারো মানুষ

এ বিষয়ে সংস্থা ব্লু-মেরিন এনার্জি লিমিটেড ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম বলেন, “সফটওয়্যারের সার্ভারে সমস্যা কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এখন সবাইকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।” 


জানতে চাইলে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান সংবাদমাধ্যম সমকালকে বলেন, “একদিন পর দ্বীপবাসী বিদুৎ পেয়েছে। মূলত দ্বীপে যে প্রতিষ্ঠান বিদুৎ সরবরাহ করে; তাদের সফটওয়্যারের সমস্যার কারনে বিদুৎ বন্ধ ছিল, এখন পাওয়া যাচ্ছে বিদ্যুৎ।” 


দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, “বন্ধ থাকার পর দ্বীপে বিদ্যুৎ ফিরেছে। এর আগে গতকাল সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না।”


এদিকে গতকাল ব্লু-মেরিন এনার্জি লিমিটেড থেকে এক বার্তার মাধ্যমে জানানো হয়েছিল, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যার সার্ভারে সমস্যা দেখা দেয়। যার কারণে রিচার্জ দেওয়া সম্ভব হচ্ছে না। চীন ও বাংলাদেশের সফটওয়্যার প্রোগ্রামার যৌথভাবে সমস্যা নিরসনে চেষ্টা করে যাচ্ছে। সাময়িক এ সমস্যার জন্য তারা দুঃখও প্রকাশ করেছিল।

Tag
আরও খবর