কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে দুই শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে টেকনাফ সমুদ্র সৈকতের মিঠাপানির ছড়া পয়েন্ট থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।


নিহতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের কোনকার পাড়ার গ্রামের কোরবান আলীর ছেলে ইমরান হোসেন (১২) ও মো. নজিরের ছেলে নজরুল হক (১২)।


বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার।



তিনি বলেন, রোববার দুপুরে টেকনাফ শিশু পার্কের পাশে মহেশখালী নৌঘাটের সমুদ্র সৈকতে ৩ মাদরাসা ছাত্র সাগরের ঢেউের সঙ্গে পানির নিচে তলিয়ে গিয়েছিল। পরে স্থানীয়রা ওই সময় নুর কামালকে উদ্ধার করলেও সে মারা যায়। এ ঘটনায় নিখোঁজ আরও দুই জনকে খুঁজতে কোস্ট গার্ডের ডুবুরি দল সাগরে অভিযান চালায়। পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যসহ স্থানীয়রাও বিভিন্ন পয়েন্টে তাদের খোঁজ করেন।


তিনি আরও বলেন, আজ সোমবার সকাল ৮টার দিকে টেকনাফ সমুদ্র সৈকতের মিঠাপানির ছড়া পয়েন্ট থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।


Tag
আরও খবর