কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে ৬ শ্রমিক অপহরণ, নিখোঁজ ৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ঢালায় অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের ছয় শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর পুলিশের অভিযানের মুখে তিনজনকে ছেড়ে দিলেও অপর তিনজন এখনও নিখোঁজ রয়েছে। অপহৃতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


শনিবার (৩০ নভেম্বর) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর রুটের বাহারছড়া ঢালায় এ ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. দস্তগীর হোসেন।


স্থানীয়দের বরাতে দস্তগীর হোসেন বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাকে করে ৭/৮ জন শ্রমিক শামলাপুর যাচ্ছিল। পথিমধ্যে বাহারছড়া ঢালা নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাত একদল অস্ত্রের মুখে গাড়িটি থামায়। পরে গাড়িতে থাকা সহকারীসহ ছয় শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। স্থানীয়রা খবরটি পুলিশকে জানালে তাৎক্ষণিক অভিযান শুরু করে। পুলিশের অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা তিনজনকে ছেড়ে দিলেও অপর তিনজনের সন্ধান পাওয়া যায়নি।


দুর্বৃত্তরা অপহৃতদের জিম্মি করে রেখেছে নাকি ছেড়ে দিয়েছে এ ব্যাপারে নিশ্চিত হতে না পারলেও পুলিশ তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি। তবে অপহৃতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।


পরিদর্শক দস্তগীর হোসেন আরও জানান, কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পুলিশ কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হব।


কক্সবাজার জেলা পুলিশ ও ভোক্তভোগীদের তথ্য বলছে, গত ১৪ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৫২ জন অপহরণের শিকার হয়েছেন। এর মধ্যে ৯২ জন স্থানীয় বাসিন্দা, ৬০ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৭০ জন মুক্তিপণ আদায় করে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।


টেকনাফ থানার তথ্য মতে, ২০২৪ সালের ১৮ আগস্ট থেকে নভেম্বরের এই পর্যন্ত টেকনাফ থানায় অপহরণের মামলা হয়েছে ১৩টি। এসব মামলায় আসামির সংখ্যা অন্তত ৬০। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২৫ জনকে

Tag
আরও খবর