কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পঞ্চগড়ে বেক্সিমকো গ্রুপের মামলায় গ্রেফতারকৃত একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।

বেক্সিমকো গ্রুপের মামলায় গ্রেফতারকৃত একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।

০৯ অক্টোবর ২০২৩ইং তারিখ রাতে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (পিজি হাসপাতাল) এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর নিজবাড়ী গ্ৰামের মৃত আব্দুল গফুর প্রধান এর ছেলে মোঃ হারুনুর অর রশিদ প্রধান। 

নিহতের পরিবারের লোকজন ও ভজনপুর এলাকাবাসী জহিরুল ইসলাম জহির  জানায় মৃত হারুন প্রধান পঞ্চগড়ে বেক্সিমকো গ্রুপের করতোয়া সোলার পাওয়ার প্রজেক্টের জমি ক্রয় সংক্রান্ত কাজে নিয়োজিত ছিল। সহজ সরল হারুন প্রধান নিজে জমি জমা সংক্রান্ত কাজে দক্ষ না হওয়ায় এই কাজে সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য একই উপজেলার পাঠানপাড়া গ্ৰামের পাথর শ্রমিক মোঃ আব্দুল সাত্তার, পিতা- সমির উদ্দিন, মোঃ আজিজার রহমান, পিতা- রফিজ উদ্দিন, মোঃ এমদাদুল হক, পিতা- রফিজ উদ্দিন, মোঃ আব্দুস সালাম, পিতা জমির উদ্দিন সহ আরও কয়েকজনকে কাজে নিয়োজিত করে।

ঐ নিয়োজিত ব্যক্তিরা বিভিন্নভাবে হারুনের সাথে প্রতারণামূলকভাবে তথ্য গোপন করে জমি রেজিস্ট্রি করায় এবং বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

পরবর্তীতে এ বিষয়টি প্রকাশ হলে বেক্সিমকো গ্রুপ একটি মামলা করলে হারুন প্রধান গ্রেফতার হয়।

দীর্ঘদিন কারা ভোগের পর চিকিৎসাধীন অবস্থায় হারুন মৃত্যুবরণ করে।

হারুন প্রধানের সহযোগীরা অবৈধভাবে কামাই করা টাকায় বহাল তবিয়তে জীবন যাপন করছে। আজ তারা কোটিপতি আর বলির পাঠা হল হারুন প্রধান।

এলাকায় বিশিষ্ট সমাজসেবক, পাথর ব্যবসায়ী ও আওয়ামীলীগ দলীয় নেতা হিসেবে বিশেষ পরিচিতি ছিল হারুনুর রশিদ প্রধান এর।

আরও খবর