শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

ঠাকুরগাঁও অবৈধভাবে ধান চাল মজুদ রাখার অভিযোগ

 অবৈধভাবে ধান চাল মজুদ রাখার অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলা মেসার্স মাছরাঙ্গা ও মেসাস জে এসসহ দুটি অটো রাইসমিল মালিককে পঞ্চাশ হাজার টাকা করে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। 


আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাদের সাথে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান আসিফ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় সদর উপজেলার আকচা ইউনিয়নে অবস্থিত মেসার্স মাছরাঙ্গা অটোরাইস মিল মালিক পবন প্রসাদ আগরওয়াল ও রহিমানপুর ইউনিয়নে অবস্থিত মেসাস জেএস এর মিল মালিক আব্দুস সালামকে পঞ্চাশ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ধান-চালের অবৈধ মজুদ বিরোধী অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মজুদ বিরোধী আইন এরই মধ্যে পাস হয়েছে। দ্রুত বিধি প্রণয়ন করে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে। এরই পরিপ্রেক্ষিতে ধান চালের অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। যা অব্যাহত থাকবে।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার, কারিগরি খাদ্য পরিদর্শক হারুন অর রশিদসহ অন্যান্য কর্মকর্তা।

Tag
আরও খবর