কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ার পানবাজার পুলিশ ক্যাম্পে ১৫ হাজার পিস ইয়াবা সহ একজন এফডিএমএন সদস্য আটক: ৮ এপিবিএন

কক্সবাজারের উখিয়া শরনার্থী রোহিঙ্গা ক্যাম্পের পানবাজার পুলিশ ক্যাম্পে ১৫ হাজার পিস ইয়াবা সহ একজন এফডিএমএন সদস্য আটক করে ৮ এপিবিএনের সদস্যরা।


সোমবার (৩০ অক্টোবর) ২০২৩ খ্রিঃ ভোর সাড়ে ৫ টায় গোপন তথ্যের ভিত্তিতে ৮ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি এর নির্দেশনায় উখিয়া পানবাজার পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার রসুল আহমদ নিজামী ও পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রেজাউল করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এফডিএমএন ক্যাম্প-৯ এর বি/১ ব্লকে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে এফডিএমএন সদস্য সামছুল আলম এর হেফাজত হতে ১৫,০০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।


কক্সবাজার উখিয়া ৮ (এপিবিএন) আর্মাড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর বিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোর সাড়ে ৫ টায় গোপন তথ্যের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পে ১৫ হাজার পিস ইয়াবা সহ এফডিএমএন সদস্য সামছুল আলম (২৪)

ক্যাম্প-৯, বি/১ ব্লকের এফসিএন-১১৪৮১৯ এর বাসিন্দা মৃত কবির আহমদ, ও সানজিদা বেগম এর ছেলেকে আটক করা হয়।


তিনি আরও বলেন, এফডিএমএন সদস্য সামছুল আলম এর হেফাজত হতে ১৫,০০০ (পনের হাজার) পিস এ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধারপূর্বক গ্রেফতার করে পানবাজার পুলিশ ক্যাম্পের জিডি নং-৯৫৬, তারিখ-২৯/১০/২০২৩ খ্রি. তারিখে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Tag
আরও খবর