কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের উখিয়া মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনায় পড়ে এক বিদেশি মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনারপাড়া এলাকার ডেইলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।


ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পাসপোর্ট থেকে জানা যায়, নিহত ড্যানিয়েল পল (৪৯) অস্ট্রেলিয়ার নাগরিক এবং তিনি এক মাসের জন্য একাই বাংলাদেশে প্রবেশ করেন।



প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ড্যানিয়েল পল মেরিন ড্রাইভ দিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে কক্সবাজার ফিরছিলেন। তিনি নিজে মোটরসাইকেল চালাচ্ছিলেন। ডেইলপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ কক্সবাজার মর্গে পাঠানো হবে।


Tag
আরও খবর