কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উলিপুরে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত


'সচেতন, সুগঠিত ও সোচ্চার  জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ' এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। হাতিয়া গণহত্যা দিবস উপলক্ষে শনিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর আয়োজন ও সহোযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট'র সার্বিক তত্বাবধানে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম ও শপথ বাক্য অনুষ্ঠিত হয়।

  মিনহাজ আহমেদ মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উলিপুর উপজেলা শাখার সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

 এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টের রংপুরের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে রাজু, 

সুজন উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, উলিপুর এমএস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, পাঁচপীর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অজয় কুমার সরকার, সহযোগী অধ্যাপক মোজাফফর হোসেন মন্ডল, উলিপুর সরকারি কলেজের ইংরেজি বিষয়ক প্রভাষক নাজমা আখতার, উলিপুর আদর্শ কলেজের প্রভাষক সাখাওয়াত হোসাইনসহ প্রমুখ। 

আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান  করা হয়। এতে ১ম স্থান অধিকার করে উলিপুর সরকারি কলেজের শিক্ষার্থী ইমরান কবির, ২য় স্থান অধিকার করে একই কলেজের শিক্ষার্থী জান্নাত বিনতে জাবের।




আরও খবর



উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৩ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে



উলিপুরে জাতীয় যুব দিবস পালিত

১৯ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে