শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেয়ার ঘোষনা বাইডেনের


ইউক্রেন যুদ্ধের শুরু থেকে দেশটির পাশে রয়েছে যুক্তরাষ্ট্র ।অস্ত্র, অর্থ— সব দিক থেকেই ইউক্রেনকে সাহায্য করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই সাহায্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। 


বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর জো বাইডেন এই ঘোষণা দিয়েছেন।খবর বাপসনিউজ-


এ ছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির মাধ্যম ৩৭ কোটি মার্কিন ডলার ত্রাণ সহায়তা পাঠনোর ঘোষণাও দিয়েছেন বাইডেন।সিএনএনের খবরে বলা হয়েছে, এই ঘোষণা অনুসারে ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পাচ্ছে। এ ছাড়া গোলা, ট্যাংক ও রকেটলঞ্চার পাচ্ছে দেশটি।সব মিলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৮৫ কোটি মার্কিন ডলারের সাহায্য পাচ্ছে ইউক্রেন।



জো বাইডেন বলেন, ‘ইউক্রেনের আকাশসীমা সুরক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা চালানোর জন্য দেশটির সেনাদের আমরা প্রশিক্ষণ দেব। ’ এই প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের আকাশসীমা সুরক্ষায় বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।


গত কয়েক দিন ধরে ইউক্রেনে টানা হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এই হামলার মধ্যে যুক্তরাষ্ট্রে আসার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানান জো বাইডেন। তিনি আরও বলেন, ইউক্রেন পাশে সব সময় থাকবে যুক্তরাষ্ট্র।


বাইডেন যে এই ঘোষণা দেবেন মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে তা আগেই জানিয়েছিল কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। সেই সময় মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, এ সহায়তা প্যাকেজের আওতায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে প্রায় ১০০ কোটি ডলার মূল্যের অস্ত্র দেওয়া হবে। 


আর ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের মাধ্যমে বাকি ৮০ কোটি ডলারের তহবিল দেওয়া হবে। অস্ত্র, গোলাবারুদ, প্রশিক্ষণ এবং অন্যান্য খাতের জন্য ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ তহবিল দিয়ে থাকে।

Tag
আরও খবর






কমলা হ্যারিস ‘উগ্র বামপন্থী পাগল’: ট্রাম্প

৭৭২ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে


করোনায় আক্রান্ত বাইডেন

৭৭৯ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে