বানিয়াচংয়ে ঐতিহাসিক মাকালকান্দি দিবস পালিত দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ: ৫শ থেকে ১ হাজার শয্যায় উন্নীত হলো দিমেক হাসপাতাল নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সুবর্ণচরে ব্রাককর্মী-শিশুসহ পৃথক ৩ মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকানে আগুন লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা বুধহাটা কলেজিয়েট স্কুলে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারিকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার। *টেকনাফে ১ লক্ষ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিসহ চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* *টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* শার্শায় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন পেঁয়াজ-রসুনে লোকসান, পাটে হাসি শিবচরের কৃষকের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান গোয়ালন্দে শাপলা মহিলা সংস্থার আয়োজনে কমিনিউটি কর্মশালা সংবেদনশীলতা বৃদ্ধিমূলক সভা মহা সড়কে ট্রাক-মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩, ট্রাকের চালকসহ হেলপার পালিয়ে যাওয়ার অভিযোগ। রাজবাড়ীর পাংশায় দাড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫ এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত

হলিউড চেম্বার অফ কমার্সের কমিউনিটি লিডার স্বীকৃতি পেলে মিরসরাইয়ের আরিফুর রহমান

‎যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মর্যাদাপূর্ণ হলিউড চেম্বার অফ কমার্সের ‘কমিউনিটি লিডার’ পদে মনোনীত হয়ে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী আরিফুর রহমান মহিন। তিনি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা আংকুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী ওবায়দুল হক কোম্পানির নাতী ও মাহবুবুল আলম কোম্পানির দ্বিতীয় পুত্র। ‎প্রথম বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে এই সম্মান অর্জন তার নেতৃত্বগুণ, ব্যবসায়িক সাফল্য এবং সামাজিক সম্পৃক্ততার একটি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। ‎তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং প্রবাসে বাংলাদেশিদের সক্ষমতা, নেতৃত্ব এবং সম্ভাবনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে।

‎হলিউডের পর্যটনভিত্তিক ব্যবসায় তিনি ইতোমধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। “হলিউড বেস্ট সুভিনিয়ার”, “হলিউড সুভিনিয়ার ল্যান্ড” এবং “হলিউড সুভিনিয়ার হাট”—এই তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি হলিউডের অন্যতম পরিচিত সুভিনিয়ার উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি তিনি “ইমেন্স নভেলটি”-এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে ব্যবসার নতুন নতুন ক্ষেত্র সম্প্রসারণে কাজ করে যাচ্ছেন।

‎প্রবাসে সাফল্যের পাশাপাশি দেশে মানবিক কার্যক্রমেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি বাংলাদেশে স্বনামধন্য সেবামূলক প্রতিষ্ঠান “ক্রিয়েটিভ ফাউন্ডেশন”-এর প্রতিষ্ঠাতা পরিচালক। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শীতবস্ত্র বিতরণ, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী প্রদান, বন্যায় প্লাবিত এলাকায় প্রতিদিন ২০০টির বেশি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া, বন্যা পরবর্তী চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ, ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে নতুন ঘর নির্মাণ, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা, অসচ্ছল পরিবারের মেয়েদের বিবাহে সহায়তা, পুকুরে পাকাঘাট নির্মাণ, বৃক্ষরোপণ অভিযান এবং বিভিন্ন খেলাধুলার টুর্নামেন্ট আয়োজনসহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছাড়াও তিনি বয়স্ক মানুষদের ধর্মীয় দিক বিবেচনা করে তাদের জন্য “ক্রিয়েটিভ ফেইথ রিকানেক্ট” নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যেখানে বয়স্কদের কুরআন এবং নামাজের ভুলে যাওয়া দোয়াসমূহ পুনরায় সহীহ ও শুদ্ধভাবে শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি তার প্রতিষ্ঠিত “ক্রিয়েটিভ ক্রিকেট প্লাস” বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে যুব সমাজে ব্যাপক সমাদৃত হয়েছে।

‎ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, আমি চাই তরুণ সমাজকে স্বাবলম্বী করতে। এজন্য ‘ট্রেডিং মার্কেট’, ‘অ্যামাজন সেলার’ এবং ‘ড্রপ শিপিং’-এর মতো বিষয়গুলো বিনামূল্যে শেখানোর উদ্যোগ নিতে চাই। পাশাপাশি মাদক নির্মূলে কার্যক্রম পরিচালনাও আমার ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।

‎তিনি আরও বলেন, হলিউডের মতো একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের। আমি বিশ্বাস করি, ব্যবসা ও সমাজসেবা একসাথে এগিয়ে নিলে একটি টেকসই ও ইতিবাচক পরিবর্তন সম্ভব।

Tag
আরও খবর






কমলা হ্যারিস ‘উগ্র বামপন্থী পাগল’: ট্রাম্প

৭৫৪ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে


করোনায় আক্রান্ত বাইডেন

৭৬১ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে