যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ’র নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা সম্পন্ন

বিয়ানীবাজার উপজেলার যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈরাগীবাজার এলাকার সর্ববৃহৎ সংগঠন বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ’র নবগঠিত কমিটির অভিষেক ও সংগঠনের উপদেষ্টামন্ডলীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জামাইকার স্টার কাবাব এন্ড চায়নিজ রেস্টুরেন্টে এ অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি ও বৈরাগীবাজার নিউজ ডটকমের উপদেষ্টা ফারুক আহমদের সভাপতিত্বে এবং মুস্তাফা রাজ অনিক ও তামিম ইকবাল টিপুর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় শুরুতে উপস্থিতি সকলে ডিসেম্বর মাসে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সংগীতের মাধ্যমে সকল শহীদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

পরে পবিত্র কুরআন তিলাওয়াত পাঠ করেন সংগঠনের কোষাধ্যক্ষ ফয়ছল কবির। বিগত কমিটির সাধারণ তামিম ইকবাল টিপুর স্বাগত বক্তব্য শেষে বক্তব্য রাখেন সাবেক কোষাধ্যক্ষ সুহেল আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য মাওঃ হাফিজ মোঃ আব্দুর নূর, বৈরাগীবাজার নিউজ ডটকমের উপদেষ্টা ইমদাদুল হক ইকবাল, বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল লতিফ, উপদেষ্টা সদস্য নুরুল হক, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইউএসএ কোষাধ্যক্ষ আব্দুল হান্নান লবি, সংবর্ধিত অতিথি হাজী সামছুল ইসলাম, উপদেষ্টা সদস্য এনাম আহমদ, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইউএসএ সাধারণ সম্পাদক নাজমুল হক (মাহবুব), বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃিত সমিতি ইউএসএর সভাপতি আব্দুল মান্নান, প্রেসিডেন্ট সিইও গোল্ডেন এইজ হোম কেয়ার জেবিবিএ উপদেষ্টা শাহ নেওয়াজ, সংগঠনের বিদায়ী সভাপতি ফারুক আহমদ, নব গঠিত কমিটির সভাপতি মাসুক আহমদ ওহিদ আহমদ ও সম্পাদক শামীম আহমদ।

বিদায়ী সভাপতি বক্তব্যে বলেন, বিগত দুই বছর আমরা সবার সহযোগিতায় দেশে আমাদের সংগঠন থেকে নানা কর্মকান্ড পরিচালনা করেছি বিশেষ করে করোনা কালীন সময়ে অক্সিজেন সিলিন্ডার দিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীদের সহযোগীতা করেছি সেটা আমাদের জন্য একটা মাইলফলক। আমি আশাবাদী এই নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ পূর্বের তুলায় সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে। সবার প্রতি শুভ কামনা। 

নবগঠিত সভাপতি ওহিদ আহমদ বক্তব্যে বলেন, এই সংগঠনের সদস্যরা হলেন প্রাণ সবার সহযোগিতায় সংগঠনকে অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে চাই এবং উপদেষ্টা সদস্য মন্ডলী পরামর্শনুযায়ী নিউইয়র্কে কবর বাড়ী কিনার জন্য এই সংগঠনের মাধ্যমে আমরা করবো ইনশাল্লাহ।

সংবর্ধিত উপদেষ্টাবৃন্দ হলেনঃ মোহাম্মদ সফিকুর রহমান, মোহাম্মদ আব্দুল মতিন, এনাম আহমদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ নুরুল হক, ইমদাদুল হক ইকবাল, নুর মোহাম্মদ, মুজিবুর রহমান, আব্দুল কদ্দুস। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করেন সদ্য সাবেক হওয়া সভাপতি ফারুক আহমদ। 

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন যারাঃ সভাপতি মাসুক আহমদ ওহিদ, সহ সভাপতি জমির হোসেন, সহ সভাপতি দুলাল হোসেন, সাধারন সম্পাদক শামিম আহমদ, সহ সাধারন সম্পাদক কামরুল হাসান মুন্না, কোষাধক্ষ ফয়ছল কবির, সহ কোষাধক্ষ জাকারিয়া আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলী আহমদ, প্রচার সম্পাদক মোস্তফা অনিক রাজ, সহ প্রচার সম্পাদক- হারুন রশিদ, ক্রীড়া সম্পাদক খালেদ আহমদ, সহ ক্রীড়া সম্পাদক আল মুস্তাজাব, সমাজ কল্যাণ সম্পাদক নূরুজ্জামান, অফিস সম্পাদক কামরুল ইসলাম (ফয়ছল), সাংস্কৃতিক সম্পাদক আফজাল হোসেন, ইভেন্ট কো অর্ডিনেটর জাবেদ আহমদ, সহ ইভেন্ট কোঅর্ডিনেটর রেজাউল আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুরহান উদ্দিন কফিল, আহমদ এ হেকিম, সফিকুর রহমান, হাজী শামসুল হক, সিরাজুল ইসলাম, ফখরুল ইসলাম দেলওয়ার, আব্দুস সক্কুর, জুবেল আহমদ, বৈরাগীবাজার নিউজ ডটকমের বার্তা সম্পাদক হোসেন আহমদ, জুবেল আহমদ, ছাদিকুর রহমান, সুলতান আহমদ, সফিক আহমদ প্রমুখ।


Tag
আরও খবর







করোনায় আক্রান্ত বাইডেন

৭৮১ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে