সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি, নিহত - ৩

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর গুলি ছুড়েছে এক অস্ত্রধারী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৮টা ৩০ মিনিটের পর গুলির ঘটনা ঘটে।মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনার সঙ্গে এক ব্যক্তি জড়িত। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন।  

 নিহতের মধ্যে রয়েছেন হামলাকারীও। 


আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্যাম্পাসে অন্তত দু’বার গুলির ঘটনা ঘটেছে।পুলিশ টুইটে নিশ্চিত করেছে, দুই জায়গায় গোলাগুলি হলেও হামলার সঙ্গে জড়িত একজনই। 


এছাড়া অস্ত্রধারীর বিবরণও জানিয়েছিল তারা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘হামলাকারী একজন মাস্ক পরিহিত পুরুষ।’সংবাদমাধ্যম ডেট্রয়েট ফ্রি প্রেস জানিয়েছে, গুলির ঘটনার সময় মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা কেন্দ্র ইস্ট ল্যানসিং হাই স্কুলের অডিটরিয়ামে একটি বোর্ড মিটিং চলছিল। গোলাগুলি শুরু হলে সবাই ওই রুমের ভেতরই আশ্রয় নেন। পরে তাদের আর বের হতে দেয়নি পুলিশ।


ক্যাম্পাস পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করছে তারা। ওই ব্যক্তি মুখে একটি মুখোশ পরে ছিল এবং দেখতে বেশ খাটো। ওই ব্যক্তিটি পুরুষ বলে জানা গেছে।ইউনিভার্সিটির সব ক্লাস, অ্যাথলেটিকস এবং ক্যাম্পাসসংক্রান্ত সব কাজ ৪৮ ঘণ্টার জন্য বাতিল করা হয়েছে। এই সময়ের ভেতর কাউকে ক্যাম্পাসে আসতে নিষেধ করেছে ক্যাম্পাস পুলিশ। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইস্ট ল্যানসিং হাই স্কুলে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন।


এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ গোলাগুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মিশিগানের সেক্রেটারি অব স্টেট জেসেলিন বেনসন। তিনি বলেছেন, মিশিগানে বার বার এমন ঘটনা ঘটছে। এখন থেকেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ‘সন্ত্রাসী’ কার্যক্রম না চালাতে পারে।

Tag
আরও খবর






কমলা হ্যারিস ‘উগ্র বামপন্থী পাগল’: ট্রাম্প

৭৭৩ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে


করোনায় আক্রান্ত বাইডেন

৭৮১ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে