শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিউইয়র্কে বাসায় আগুন, দুই শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) ভোরে নিউইয়র্কের স্প্রিং ভ্যালির একটি বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।


রোববার (৫ মার্চ) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ১১৮ লেক স্ট্রিটে একটি আবাসিক বাসভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রকল্যান্ড কাউন্টির ফায়ার সার্ভিস।


স্থানীয় ফায়ার সার্ভিসের কো-অর্ডিনেটর ক্রিস্টোফার কিয়ার বলেন, আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে বলে খবয় পাওয়া যায়। প্রাথমিক পর্যায়ে বাড়িটিতে প্রবেশের চেষ্টা চালানো হলেও, পরিস্থিতি ভয়াবহ থাকায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি।


‘একপর্যায়ে ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও, বাড়ির ভেতরে আটকে থাকা লোকজনকে উদ্ধার করতে ব্যর্থ হন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। পরে ভবনটির একতলা থেকে দুটি ও দুতলা থেকে তিনটি মরদেহ বাইরে নিয়ে আসা হয়।’


স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকাজ পরিচালনার সময় ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হন। তাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে, আহত বাকি পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


কিয়ার আরও বলেন, আগুন ছড়িয়ে পড়লে এক ব্যক্তি দুতলা থেকে লাফ দেন। আগুন লাগার কারণ ও উৎস উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। স্প্রিং ভ্যালির পুলিশ প্রধান রিক ওলেসজুক বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই আমরা অগ্নিকাণ্ডের কারণ জানতে পারবো বলে আশা করছি। এ ঘটনায় আমরা পুরো স্প্রিং ভ্যালি ও নিউইয়র্কবাসী শোক জানাচ্ছি।

Tag
আরও খবর






কমলা হ্যারিস ‘উগ্র বামপন্থী পাগল’: ট্রাম্প

৭৭২ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে


করোনায় আক্রান্ত বাইডেন

৭৭৯ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে