শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে ৪৩ টর্নেডোর আঘাত, নিহত ৪

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যপশ্চিম অঞ্চলে শুক্রবার (৩১ মার্চ) আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো। এতে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, শপিংমল, উপড়ে পড়েছে গাছপালা, উল্টে গেছে গাড়ি। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে হয়েছে বাসিন্দাদের।


স্থানীয় কর্তৃপক্ষগুলো জানিয়েছে, টর্নেডোর আঘাতে লিটল রক এলাকায় অন্তত দুজন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। কারও কারও আঘাত গুরুতর। এছাড়া, উত্তর-পূর্ব আরকানসাসের ওয়াইন শহরটিও বিধ্বস্ত হয়েছে এবং কর্মকর্তারা সেখানে দুইজন নিহত হওয়ার কথা জানিয়েছেন।


লিটল রকের মেয়র ফ্র্যাংক স্কট জুনিয়র জানিয়েছেন, স্থানীয় হাসপাতালে অন্তত ২৪ জনকে ভর্তি করা হয়েছে। টর্নেডোর আঘাতে শহরটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।


আরকানসাসের মেয়র সারাহ হাকাবি স্যান্ডার্স জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অঙ্গরাজ্যটির মধ্যাংশে ব্যাপক ক্ষয়ক্ষতির প্রতিক্রিয়ায় সহায়তার জন্য স্থানীয় ন্যাশনাল গার্ড বাহিনীকে সক্রিয় করেছেন তিনি।


মেমফিস থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে ছোট শহর উইনে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে শুক্রবারের টর্নেডো। সিটি কাউন্সিলের সদস্য লিসা পাওয়েল কার্টার জানিয়েছেন, টর্নেডোর পর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে উইন। রাস্তাগুলো ধ্বংসাবশেষে পূর্ণ। 


তিনি বলেন, আমি আতঙ্কের মধ্যে রয়েছি। বাড়িতে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু যেতে পারছি না। পুলিশ প্রধান রিচার্ড ডেনিস বলেছেন, শহরটি ‘পুরোপুরি বিধ্বস্ত’। সেখানে বহু লোক আটকা পড়েছেন।


স্টর্ম প্রেডিকশন সেন্টারের প্রাথমিক তথ্যমতে, শুক্রবার যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে অন্তত ৪৩টি টর্নেডো। এর মধ্যে ইলিনসেই আঘাত হেনেছে ১৬টি, এরপর আরকানসাসে ১২টি, আইওয়ায় আটটি, উইসকনসিনে তিনটি, টেনেসিতে দুটি এবং মিসিসিপিতে আঘাত হেনেছে দুটি টর্নেডো।


এই দুর্যোগের প্রভাবে মধ্য যুক্তরাষ্ট্রের প্রায় তিন লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তবে বিপদ এখনো পুরোপুরি কাটেনি। স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত দক্ষিণ-পূর্ব ইন্ডিয়ানা, উত্তর কেন্টাকি এবং পশ্চিম ওহাইওতে আরও ঝড় আঘাত হানার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।

আরও খবর






কমলা হ্যারিস ‘উগ্র বামপন্থী পাগল’: ট্রাম্প

৭৭২ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে


করোনায় আক্রান্ত বাইডেন

৭৭৯ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে