‎বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শরিফুলের ৬ উইকেট, স্মিথ-গ্রিনের জুটিতে অজিদের লিড ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পবিপ্রবি জিয়া পরিষদের অভিনন্দন কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল! আড়াই ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ

পশ্চিম কানাডার ৩০ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ

কানাডার পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় নতুন করে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কর্তৃপক্ষ ১শ’টিরও বেশি সক্রিয় দাবানল চিহ্নিত করার পর এমন নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।


প্রতিবেদনে বলা হয়, আলবার্টার প্রায় ৩০ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। সেখানে এখনো দুই ডজনেরও বেশি দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেখানের পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ আখ্যায়িত করে আলবার্টার প্রধানমন্ত্রী ড্যানিয়েল স্মিথ শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন।


তিনি বলেন, বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী অঞ্চলগুলোর অন্যতম এ প্রদেশে উষ্ণ তাপমাত্রা ও খরা পরিস্থিতি বিরাজ করছে। সত্যিকার অর্থে এমন অসহনীয় তাপমাত্রার কারণে এসব দাবানলের সূত্রপাত।


আলবার্টার দাবানল সংস্থার মুখপাত্র, ক্রিস্টি টুকার বলেছেন, ‘প্রদেশের দক্ষিণ অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের হওয়ায় দমকল কর্মীদের সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। সেখানে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়ার কারণে এর আগে ওই এলাকায় যাওয়া প্রায় অসম্ভব ছিল।


তিনি আরো বলেন, এ প্রদেশের উত্তর অংশেও অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।


খবরে বলা হয়, উত্তর আলবার্টার ফক্স লেক এলাকায় ভয়াবহ দাবানলে ২০টি বাড়ি, একটি দোকান ও একটি পুলিশ স্টেশন পুড়ে গেছে এবং এমন পরিস্থিতির মুখে সেখানের কিছু বাসিন্দাকে নৌকা ও হেলিকপ্টারে করে সরিয়ে নিতে হয়েছিল।


সাম্প্রতিক বছরগুলোতে কানাডার পশ্চিমাঞ্চলে প্রচন্ড তাপমাত্রার কারণে বারবার দাবানল ছড়িয়ে পড়তে দেখা যায়।

আরও খবর

কানাডার টরন্টোতে UBSCT ক্লাবের জার্সি উন্মোচন

৩৩২ দিন ১৯ ঘন্টা ৪১ মিনিট আগে



৬.৫ শক্তিশালী ভূমিকম্পের আঘাত

৭৭১ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে


কানাডায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

৮৯৬ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে


কানাডায় রাজশাহী অঞ্চলের পিঠা উৎসব

৯১৫ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে


ট্রুডো-সোফির বিচ্ছেদ হয়নি!

১১১৪ দিন ৬ ঘন্টা ৫৯ মিনিট আগে