নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ

এশিয়ার সবচেয়ে সম্পদশালী নারী ইয়াং হুইয়ান

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-03-2023 10:08:56 am

চীনা একজন ধনকুবের ইয়াং হুইয়ান। ১৯৮১ সালে দক্ষিণ চীনের ক্যান্টন প্রদেশে জন্ম। তার বাবাও চীনের অন্যতম ধনকুবের ইয়াং গুওচিয়াং। ১৯৯২ সালে গুয়াংচৌতে ইয়াং গুওচিয়াং প্রতিষ্ঠা করেন কান্ট্রি গার্ডেন হোল্ডিং কোম্পানি। চীনের শহরগুলোয় আবাসন প্রকল্প ও হোটেল বাণিজ্যে ছড়িয়ে পড়ে কোম্পানিটি। ইয়াং হুইয়ান কোম্পানির সঙ্গেই বেড়ে উঠেছেন। কৈশোর থেকেই উপস্থিত থাকতেন কোম্পানির জরুরি অধিবেশনগুলোয়। 


শিক্ষাজীবনেও মেধার পরিচয় দিয়েছেন। পড়াশোনার খাতিরে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০০৩ সালে ওহাইও স্টেট ইউনিভার্সিটি থেকে কলা ও বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। কিন্তু আমেরিকায় থিতু হওয়ার কোনো পরিকল্পনা ছিল না তার। 


২০০৫ সালে কান্ট্রি গার্ডেন হোল্ডিংসের শেয়ার পান বাবার কাছ থেকে। বাবার ব্যক্তিগত সহকারী হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে ব্যবসা চালানোর প্রস্তুতি পর্ব হিসেবে। তা সফলভাবেই করেছেন তিনি। ২০০৭ সালের এপ্রিলেই সম্পত্তির পরিমাণ ১৬৫ কোটি ডলারে উন্নীত করেন হুইয়ান। তখন তার বয়স মাত্র ২৫। অথচ নাম লিখিয়ে ফেলেছেন চীনের সবচেয়ে ধনী নারী হিসেবে।


২০১৮ সালে তিনি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হিসেবে আসীন হন। সম্প্রতি তার বাবা পদত্যাগ করলে তিনিই কাঁধে নেন উত্তরাধিকারী হিসেবে ব্যবসার ভার। তার সঙ্গে ছোট বোন জিয়িং আসীন হন কোম্পানিটির নির্বাহী প্রধানের পদে। ইয়াং হুইয়ান সাদামাটা জীবনযাপনের জন্য পরিচিত। তার পরও সংবাদ যেন তার পিছু ছাড়ে না। 


২০১৮ সালে তিনি সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন বলে প্রচারিত হয়। চীনের আইনে একই সঙ্গে দুই দেশের নাগরিকত্ব নেওয়া বৈধ না। ফলে তার ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ইয়াং হুইয়ান একজন ব্যবসায়িক জ্ঞানসম্পন্ন সৃজনশীল নারী। গত বছর নাম লেখান বিশ্বব্যাপী আতিথেয়তা খাতের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায়।


করোনার পর থেকে বাজারে তার অবস্থা জটিল রূপ নিতে শুরু করে। ২০২০ সালে চীনের রিয়েল এস্টেট বাজারই সংকটে পড়ে। ঋণদাতা ব্যাংকগুলো আর্থিক সাহায্য দেওয়া নিয়ে দরকষাকষি শুরু করে। তারল্য সংকট বাড়তে থাকলে ২০২১ সালের দিকে খেলাপি হয়ে যায় ডলার বন্ডে। দেউলিয়া হয়ে যায় কয়েকটি বড় ডেভেলপার প্রতিষ্ঠান। কান্ট্রি গার্ডেন মহামারির দিনগুলোয় চালু থাকলেও ডলার সংকটে পড়ে। 


• সূত্র: ভিগোর টাইমস, সিএনএন

আরও খবর


ঢাকা-বেইজিং ৭ ঘোষণাপত্র ও ২১ চুক্তি সই

৭৭৩ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে


ঢাকা-বেইজিং ফ্লাইট চালু হচ্ছে ১৫ জুলাই

৭৭৪ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে



চীনের পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে: পুতিন

১২৪৯ দিন ১৯ ঘন্টা ২২ মিনিট আগে



এশিয়ার সবচেয়ে সম্পদশালী নারী ইয়াং হুইয়ান

১২৬৪ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে