চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

গম ভুট্টা চাষে জামানত ছাড়াই ঋণ পাবেন ভূমিহীন কৃষক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-08-2022 08:00:15 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


২০২২-২৩ অর্থবছরে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক এবং বর্গাচাষিদের এককভাবে জামানতবিহীন সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। এ অর্থের জোগান দেবে বাংলাদেশ ব্যাংক। এজন্য এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল চালু করা হয়েছে। এ তহবিল থেকে কীভাবে ঋণ পাওয়া যাবে তার শর্তসহ একটি নীতিমালা প্রকাশ করা হয়েছে।


গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ।


সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষি খাতকে এগিয়ে নিতে গম ও ভুট্টা চাষে এই স্কিম চালু করা হয়েছে। বর্তমান সংকট বিবেচনায় রেখে সরাসরি কৃষকের মাঝে ঋণ বিতরণ করবে ব্যাংকগুলো। বিতরণকৃত ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ০.৫০ শতাংশ সুদ পরিশোধ করতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। কৃষকদের কাছ থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদ আদায় করা যাবে। চলতি বছরের ডিসেম্বর থেকে ৩ বছরের এই স্কিমের মেয়াদ শুরু হবে।


প্রজ্ঞাপনে বলা হয়, স্কিমের নাম হবে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিকল্পে বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম। এর আওতায় তহবিলের পরিমাণ এক হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এ তহবিল সরবরাহ করা হবে। স্কিমের মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। প্রয়োজনে স্কিমের মেয়াদ বৃদ্ধি করা যাবে।

আরও খবর