ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

তাইওয়ানের আকাশসীমায় ২৭ চীনা যুদ্ধবিমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-08-2022 04:13:45 pm

ছবি: টুইটার


তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে ২৭টি চীনা যুদ্ধবিমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান ত্যাগ করার পরপরই এই যুদ্ধবিমানগুলো তাইওয়ানের আকাশ সীমায় প্রবেশ করে। 

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে এই বিষয়টি নিশ্চিত করেছে। টুইটে বলা হয়েছে, ‘২৭টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে।’

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে তাইপে বিমানবন্দরে পৌঁছান। সেখানে দেশটির নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। ন্যান্সি পেলোসির সংক্ষিপ্ত তাইওয়ান সফর শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই চীনের তরফ থেকে এমন কড়া পদক্ষেপ নেওয়া হলো। 

এর আগে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির সফর ‘এক চীন’ নীতির গুরুতর লঙ্ঘন বলে ঘোষণা করে। চীন জানায়, এই সফর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ‘রাজনৈতিক সম্পর্কের মূলে গুরুতর আঘাত’। 


বিশ্লেষকের বলছেন, পেলোসির তাইপে সফর চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটাবে। পাশাপাশি এই সফর এই অঞ্চলে দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতের আগুন জ্বালিয়ে দিতে পারে।


চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, দেশটির তাইওয়ান বিষয়ক অফিস এবং চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের পক্ষ থেকে পেলোসির তাইওয়ানের প্রতিবাদে ১ হাজার ১৪৩ শব্দের এক বিশাল প্রতিবাদলিপি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি চীনের বারবারের বিরোধিতা উপেক্ষা করে তাইওয়ানে সফরের এগিয়ে গেছেন। এই পদক্ষেপটি “এক-চীন” নীতি এবং চীন-মার্কিন যৌথ ঘোষণার তিনটি মূল শর্তের গুরুতর লঙ্ঘন।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই সফর চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার মারাত্মক অবমাননা এবং এটি চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে মারাত্মকভাবে ধ্বংস করেছে এবং একটি বার্তা প্রেরণ করেছে। এই সফর তাইওয়ানের “স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী”—শক্তিকে মারাত্মকভাবে ভুল সংকেত।’ 


বিবৃতিতে চীন পেলোসির এই সফরকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে উল্লেখ করে বলা হয়, ‘চীন দৃঢ়ভাবে এই সফরের বিরোধিতা এবং তীব্র নিন্দা করছে এবং একই সঙ্গে মার্কিন পক্ষের কাছে গুরুতর বিষয় হিসেবে উপস্থাপন করছি।’

এদিকে, হংকংয়ে প্রধান নির্বাহী জন লি পেলোসির তাইওয়ান সফরের সমালোচনা করেছেন। তিনি বলেন, তাঁর সরকার তাইওয়ানের স্বাধীনতার বিষয়ে যেকোনো ধরনের ‘সমর্থনের’ বিরুদ্ধে অটল এবং ‘এক চীন’ নীতি নিয়ে একটি স্পষ্ট অবস্থান রয়েছে।

আরও খবর