ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরে মিত্যা ঘোষণায় শাড়ি-লেহেঙ্গা আমদানি, ১ কোটি ৪১ লক্ষ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা



চট্টগ্রাম বন্দর দিয়ে ভারত থেকে সোডা অ্যাশের ঘোষণায় শাড়ি-লেহেঙ্গা আমদানি করে ১ কোটি ৪১ লক্ষ টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।


সোমবার (১০ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর (অডিট, ইনভেস্টিগেশন ও রিসার্চ) শাখার ডেপুটি কমিশনার মো. সাইফুল হক।


কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ফেনী সদরের সওদাগর পট্টি এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান আজিজ এন্টারপ্রাইজ ভারত থেকে বন্ড সুবিধার আওতায় এক কনটেইনার সোডা অ্যাশ আমদানি করে। উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে চট্টগ্রাম বন্দর এনসিটিইয়ার্ডে

 সিসিএলইউ৭০৯৩০৩৩ নম্বরের ৪০ ফুট দৈর্ঘের কন্টেনারটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এসময় সোডা অ্যাশের পরিবর্তে ১২,৫৫০ পিস বেনারসি ভারতীয় শাড়ি, ১,১৩৯ পিস জর্জেট শাড়ি, ৪০৩ পিস লেহেঙ্গা পাওয়া যায়। ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার আনুমানিক রাজস্বের পরিমাণ ১ কোটি ৪১ লক্ষ টাকা প্রায়। কাস্টম হাউসের এআইআর শাখার তড়িৎ প্রচেষ্টায় চালানটিতে মিথ্যা ঘোষণার মাধ্যমে প্রায় ১ কোটি ৪১ লক্ষ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার অপচেষ্টা রোধ করা সম্ভব হয়েছে।


ঈদকে সামনে রেখে সোডা অ্যাশের পরিবর্তে মিথ্যা ঘোষণায় উচ্চ মূল্যের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আমদানি করায় বিপুল বৈদেশিক মুদ্রা মানিলন্ডারিং করায় আমদানিকরক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কাস্টমস এক্ট, ১৯৬৯ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কাস্টম কর্মকর্তারা।


আরও খবর