ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

আইআরআইতে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট তুলে ধরলেন মোমেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-04-2023 09:33:56 am

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটে (আইআরআই) একটি আলোচনা সভায় অংশ নিয়ে বাংলাদেশর নির্বাচনী প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার (১১ এপ্রিল) আইআরআইয়ের সভাপতি ড্যানিয়েল টুইনিং এ অনুষ্ঠানের আয়োজন করে।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনুষ্ঠানে বাংলাদেশ সম্পর্কে বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দৃশ্যপট, নির্বাচনী প্রক্রিয়া এবং এক বছরেরও কম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের প্রস্তুতির কথা তুলে ধরেন।


অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একই দিন ড. মোমেন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আটলান্টিক কাউন্সিল সাউথ এশিয়া সেন্টারে দেওয়া এক বক্তব্যে উদীয়মান বাংলাদেশের আর্থসামাজিক অর্জন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব এবং সম্ভাবনা, অর্থনৈতিক কূটনীতি, আঞ্চলিক উন্নয়ন বিষয়ে কথা বলেন।


অনুষ্ঠানে কাউন্সিলের দক্ষিণএশিয়া কেন্দ্রের সিনিয়র ডিরেক্টর প্রফেসর ড. ইরফান নুরুদ্দিনের সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

আরও খবর