সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

বোরো মৌসুমে সাড়ে ১৬ লাখ টন ধান-চাল কিনবে সরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-04-2023 10:36:24 am

আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কিনবে সরকার। এরমধ্যে চার লাখ টন ধান, ১২ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা।


বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।


আগামী ৭ মে বোরো ধান-চাল সংগ্রহ শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, গমের সংগ্রহ মূল্য ৩৫ টাকা করা হয়েছে। সংগ্রহের লক্ষ্যমাত্রা এক লাখ টন।


গত বছর বোরো মৌসুমে সাড়ে ছয় লাখ টন ধান ও ১৩ লাখ ৬১ হাজার টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রার বিপরীতে গত বছরের ২৮ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুই লাখ ৬৮ হাজার ২৪৮ টন ধান ও ১৩ লাখ ৫১ হাজার টন ৪৭৯ টন চাল সংগ্রহ করে সরকার। ধান কেনা হয়েছিল ২৭ টাকা ও চাল কেনা হয়েছিল ৪০ টাকা দরে।


খাদ্যমন্ত্রী বলেন, ‘এবার ধানের উৎপাদন খরচ ২৮ থেকে ২৯ টাকা। আমরা মনে করেছি ধান-চাল কেনার ক্ষেত্রে আমরা সঠিক দাম নির্ধারণ করতে পেরেছি। আশা করছি আমরা সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো।’


খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন বলেন, ‘এ মুহূর্তে সরকারি গুদামে ১৭ লাখ ৩০ হাজার টন খাদ্যশস্য মজুত আছে।’


কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘গত বছরের চেয়ে এবার ধানের দাম বাড়ানো হয়েছে। এমনিতেই বাজারের দামটা একটু বেশি আছে। আমরা যে বাড়িয়েছি, সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গত বছর বাজারে বেশি দাম থাকায়, সেই অনুযায়ী আমাদের দাম কম থাকায় আমরা ধান সংগ্রহ করতে পারিনি।’

আরও খবর