লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ, ২৯ জনের মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 09:07:16 am

টানা ৫ দিন ধরে ভারতে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে।


ভারতের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান মোতাবেক, কোভিডে মৃত্যুর হার ১.১৯ শতাংশ।


বৃহস্পতিবারের পরিসংখ্যানে জানা গেছে, ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে। শুক্রবার মোট আক্রান্তের সংখ্যা ১১  হাজার ১০৯ জন।


দেশটির স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান মোতাবেক, কোভিডে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। সুস্থতার হার স্বস্তিতে রাখলেও ঊর্ধ্বমুখী রেখচিত্র চিন্তায় রাখছে ভারতকে।


কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ভারতে মোট ৯২.৩৪ কোটি কোভিড পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৯৫৮টি। দৈনিক সংক্রমণের হার ৪.৪২ শতাংশ।


বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা মোট আক্রান্তের ০.১ শতাংশ। বুধবার দেশটি করোনা আক্রান্ত হয়েছিলেন ৭ হাজার ৮৩০ জন। তবে বৃহস্পতিবার এক ধাক্কায় তা বেড়ে ১০ হাজারের উপরে চলে যায়।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় অবশ্য আগেই জানিয়েছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই। দেশজুড়ে আগামী আট থেকে দশ দিনে ধাপে ধাপে সংক্রমণ বাড়লেও তার পর থেকে তা আবার কমতে শুরু করবে।


স্বাস্থ্য কর্মকর্তাদেরও দাবি, আগামী মাসের শুরু থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠতে শুরু করবে। করোনা আর অতিমারির পর্যায়ে নেই বলেও দাবি করেছেন অনেক চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মকর্তা।


তবে চিকিৎসকদের একটা বড় অংশ মাস্ক পরা, হাত ধোয়া এবং করোনার পরীক্ষা করানোর মতো বিধির দিকে বিশেষ নজর দিতে বলেছেন। চিকিৎসকদের মতে, কোনও ভাবেই অসাবধান হওয়া যাবে না।

আরও খবর