এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

এ কেমন প্রসেনজিৎ, কেমন হলো ‘শেষ পাতা’?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 03:21:45 pm

ঋণ শুধু টাকার মানদণ্ডে নয়, জন্ম-মৃত্যুর মাঝে মানুষ অন্যের থেকে বিভিন্নভাবে ঋণ নেয়। ঋণী হয়ে যায়। কিন্তু জীবনের সময়কাল শেষ হওয়ার আগে সেই ঋণ কি সে পরিশোধ করে যেতে পারে? ‘শেষ পাতা’ ছবিতে সেই প্রশ্ন তুলেছেন পরিচালক অতনু ঘোষ।


সাধারণত অতনুর ছবিতে চরিত্রের আধিক্য থাকে না। কিন্তু সেই চরিত্রই এক বৃহৎ সমাজের প্রতিচ্ছবি হয়ে ওঠে।


ছবির কেন্দ্র রয়েছে এক সময়ের ডাকসাইটে লেখক বাল্মীকি (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়)। জীবন সায়াহ্নে সে নিঃসঙ্গতার স্বীকার। তার অভিনেত্রী স্ত্রীকে কারা যেন খুন করে নগ্ন অবস্থায় ময়দানে ফেলে রেখে গিয়েছিল। বাল্মীকির অতীতের অন্ধকারতম দিকটিই বই আকারে ছাপিয়ে বাজারে ছড়িয়ে দিতে চায় প্রকাশক। এ দিকে বাল্মীকির ‘রাইটার্স ব্লক’-এর অন্যতম কারণ তার প্রতি সমাজের তির্যক দৃষ্টিভঙ্গি। অগ্রিম বাবদ বাল্মীকির নেওয়া পারিশ্রমিক উদ্ধারে প্রকাশক এক বিচিত্র পথ বেছে নেয়। তার পিছনে লেলিয়ে দেওয়া হয় লোন রিকভারি এজেন্ট শৌনককে (বিক্রম চট্টোপাধ্যায়)।


ছবি ঘোষণার পর থেকেই ‘শেষ পাতা’য় প্রসেনজিতের লুক নিয়ে কৌতূহল দানা বেঁধেছিল। ছবি জুড়ে প্রায় প্রতিটি দৃশ্যেই রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু বাল্মীকিকে প্রসেনজিতের থেকে আলাদা রাখতে সক্ষম হয়েছেন। দেবজ্যোতি মিশ্রের সঙ্গীত ছবির নির্যাসকে সার্থকভাবে ধরে রেখেছে। সৌমিক হালদারের ক্যামেরা বৃষ্টিভেজা কলকাতা ময়দান এবং শহরের অলিগলিতে খুব সুন্দর কিছু দৃশ্য ধরেছে। বিশেষ করে বহুতলের ছাদের পাঁচিল ঘেঁষে একাকী বাল্মীকি— দৃশ্যটি তো ছবির পরিচায়ক হয়ে উঠেছে।

আরও খবর