ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

পুরস্কার পেয়ে ভীষণ খুশি জয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-03-2025 11:36:24 am

দুই বাংলার চলচ্চিত্রে তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলা সিনেমার পাশাপাশি কাজ এ চিত্রনায়িকা করেছেন বলিউডেও। দুর্দান্ত অভিনয়ে দর্শকদের মুগ্ধ করা এ অভিনেত্রী রূপেও অনন্য। প্রথমবারের মতো ‘জয় ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল ২০২৫’- এর আয়োজন হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গে। 


সেখানে হাজির হন জয়া। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পুরস্কারের আগে গত সোমবার কলকাতায় হয় এ আয়োজন। আর এতেই বাজিমাত করেন এ নায়িকা। এদিন ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন জয়া। জলপাই রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউনে রেড কার্পেটে নজর কাড়েন জয়া। গত সোমবার সন্ধ্যায় অ্যাওয়ার্ড পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন জয়া আহসান নিজেই। পুরস্কার হাতে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।


এর আগে অভিনয়ের জন্য কলকাতার জয় ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন জয়া আহসান। অ্যাওয়ার্ড জয়ের পর সামাজিক মাধ্যমে জয়া লিখেছেন, এ বছর গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এ স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।


এ সন্ধ্যায় জয়া পরেছিলেন একটি জলপাই রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। এ গাউনের ডিজাইন করেছেন বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরী।


বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের জন্য সম্মানজনক পুরস্কারের আসর ফিল্মফেয়ার। ওই আসরে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হয় সেরাদের। ভারতীয় বাংলা সিনেমাকে স্বীকৃতি দেওয়ার জন্য চালু হয়েছে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’। টালিউড সিনেমায় কাজের সুবাদে এবার প্রকাশিত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছিলেন বাংলাদেশের অভিনয় শিল্পী জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।

আরও খবর


69f4c257933b9-010526091015.webp
মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

২১ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে




696a0d2b30b3d-160126040427.webp
শীতার্ত মানুষের জন্য গাইবে ৪ ব্যান্ড

১২৬ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে


6953a35054a9b-301225040256.webp
খালেদা জিয়ার মৃত্যুতে তারকাদের শোক প্রকাশ

১৪৩ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে


69521b668d46c-291225121046.webp
বলিউড সিনেমায় অভিনেত্রী মিষ্টি জান্নাত

১৪৪ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে