‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান

আসছে ‘জংলি’, পেছাল ‘পিনিক’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-03-2025 09:48:55 am

© সংগৃহীত ছবি

আসছে পবিত্র ঈদুল ফিতরে চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে বলে আলোচনায় ছিল। নায়িকা নিজেও তা জানিয়েছিলেন সিনেমা দুটি হলো ‘জংলি’ ও ‘পিনিক’। এর মধ্যে ‘জংলি’ প্রচারে সম্প্রতি লুঙ্গি পরে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে বুবলী লিখেছেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে “জংলি” সিনেমা দেখতে গেলে কেমন হয়?’


ছবি পোস্ট করার পর থেকেই ব্যাপক সাড়া মিলেছে দর্শক-ভক্তদের কাছ থেকে। নানাজন নানা মন্তব্য করে তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন। এদিকে এই সিনেমা প্রসঙ্গে বুবলী বলেছেন, ‘আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সঙ্গেও আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটিই জিইয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, “জংলি” সিনেমা গল্প-প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।’


এম রাহিম পরিচালিত এই সিনেমায় সিয়াম ও বুবলী ছাড়াও অভিনয় করেছেন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান।

এদিকে ‘জংলি’ সিনেমার প্রচারের মধ্যেই জানা গেল বুবলীর আরেক সিনেমা ‘পিনিক’ ঈদের মুক্তির তালিকা থেকে সরে গেছে। গত বছরের শেষ নাগাদ ‘পিনিক’ সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। কথা ছিল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। সে অনুযায়ী চলছিল প্রস্তুতি। 


কিন্তু হঠাৎই সিদ্ধান্ত পরিবর্তন করেছে ছবিটির কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী ‘পিনিক’ ঈদে মুক্তি পাবে না। আর মুক্তির নতুন তারিখ এখনও নির্ধারিত হয়নি। ‘পিনিক’ ছবিতে বুবলী ও নায়ক আদর আজাদ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑআলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, নবাগত নায়িকা কেয়া আল জান্নাহসহ অনেকে।

আরও খবর




6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৬৬ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭২ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে