এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

কলকাতার লিটন বন্দনা মিলিয়ে গেল হাওয়ায়!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 03:23:17 pm

ছাড়পত্র পাওয়া নিয়ে অনেক নাটকীয়তা পার করে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন টাইগার ওপেনার লিটন দাস। এরপর ফ্র্যাঞ্চাইজি দলটির ফেসবুক পেইজ থেকে সর্বত্র দেখা গেছে লিটন বন্দনা। সে কারণে তিনি একাদশে সুযোগ পাবেন তা নিয়ে জল্পনা-কল্পনার অন্ত ছিল না। সেই জল্পনা শেষ, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষের ম্যাচে লিটনকে একাদশে রাখা হয়নি। শুরুতে টস জিতে এদিন আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কেকেআর।


কেবল একাদশেই নয়, লিটনের জায়গা হয়নি পাঁচজন ইম্প্যাক্ট প্লেয়ারের তালিকাতেও। এছাড়া সাকিব আল হাসানের পরিবর্তে নেওয়া ইংলিশ ওপেনার জেসন রয়কেও একাদশ এবং ইম্প্যাক্ট খেলোয়াড়ের তালিকায় রাখেনি কলকাতা।


এর আগে ম্যাচ শুরুর প্রায় ঘণ্টা দুয়েক আগে কেকেআরের ফেসবুক পেইজে লিটন এবং রহমানউল্লাহ গুরবাজের ছবি শেয়ার করে। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘থাম্বস আপ ফর দিস ডায়নামিক ডুয়ো।’ সেই পোস্টে লিটনকে একাদশে রাখার ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিত না থাকলেও, বাংলাদেশি দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই এই ব্যাটারকে মাঠে দেখার আশা জাগে। যার প্রমাণ সেই পোস্টের কমেন্টেও দেখা যায়।


একাদশে সুযোগ না পাওয়ায় প্রথমবারের মতো আইপিএলের মাঠে নামার অপেক্ষা বাড়ল লিটনের। ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে নেমেছে কলকাতা। টসের সময় দলটির অধিনায়ক নিতিশ রানা জানান, গত ম্যাচের একাদশই অপরিবর্তিত রাখছেন তারা।


আইপিএলের নিলামে এবার ৫০ লাখ রুপিতে লিটনকে দলে নেয় কলকাতা। দেশের মাটিতে পরপর দুটি আন্তর্জাতিক সিরিজ থাকায়  আইপিএলে যোগ দিতে তার অনেকটা সময় লেগে যায়। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টেও খেলতে হয় এই উইকেটরক্ষক ব্যাটারকে। এই কারণে বিসিবি তাকে অনাপত্তিপত্র দেয়নি। সিরিজ শেষে গত রোববার সন্ধ্যায় ঢাকা ছাড়েন তিনি।

আরও খবর

6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৬ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

৩৪ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

৪০ দিন ২২ ঘন্টা ৩৮ মিনিট আগে