বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী কলেজে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 14-04-2023 04:27:34 pm

রমজানের পবিত্রতা ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে রাজশাহী কলেজে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ-১৪৩০ উদযাপিত হয়েছে ।শুক্রবার(১৪ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রা, জাতীয় সংগীত ও বাউল গান পরিবেশনার মধ্যে দিয়ে মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।।


বর্ষবরণের উপলক্ষে এদিন সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবন চত্বরে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গান পরিবেশন মধ্যে দিয়ে শুরু হয় মূল আয়োজন। পরে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান নেতৃত্বে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি ও রেভার স্কাউটস সদস্যরা বেলুন, চালুন-কুলা হাতে প্রশাসন ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে । শোভাযাত্রাটি কলেজের শহীদ মিনার চত্তর, রবীন্দ্র-নজরুল চত্তরসহ কলেজে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে আবার প্রশাসনিক ভবনের চত্তরের সামনে এসে শেষ হয়।


শোভাযাত্রা শেষে কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক উজ্জ্বল ও আনন্দময় উৎসব। এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বাঙালি একসাথে আনন্দে মেতে উঠে। এতে প্রমাণিত হয় আমাদের সংস্কৃতি মানবতাবাদী ও মানবিক। বাংলা নববর্ষে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করে অতীতের সকল ব্যর্থতা ও জরাজীর্ণতাকে পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে স্মাট বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।


এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোসাঃ ইয়াসমীন আকতার সারমিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীসহ কলেজের কর্মচারীবৃন্দ।

আরও খবর