ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

অ্যাপলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলার আশঙ্কা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-08-2022 01:01:46 am

ছবি: রয়টার্স

◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক


টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে মামলা করতে পারে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এসংক্রান্ত খবর প্রচার করেছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম। তবে কী নিয়ে মামলা হতে পারে, তার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।


সম্প্রতি সংবাদমাধ্যম পলিটিকো একটি খবর প্রকাশ করেছে। তাতে দাবি করা হয়েছে, মার্কিন বিচার বিভাগ অ্যাপলের বিরুদ্ধে অ্যান্টি ট্রাস্ট আইন ভাঙার অভিযোগ আনার বিষয়ে কাজ করছে। পুরো বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। পলিটিকো গতকাল শুক্রবার প্রকাশ করা খবরে বলেছে, এই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত এক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি নাম প্রকাশ করতে চাননি।


অ্যান্টি ট্রাস্ট আইন বলতে মূলত সংশ্লিষ্ট খাতের ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত আইনকে বোঝায়। অর্থাৎ, যদি কোনো প্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অন্যায্যভাবে পণ্যের দাম বেঁধে দেওয়া, অন্য প্রতিযোগীদের ব্যবসা করতে বাধা দেওয়া, পণ্যের মূল্য নির্ধারণে বৈষম্য সৃষ্টি বা একচেটিয়া বাজার তৈরির সঙ্গে যুক্ত থাকে, তবে তাতে অ্যান্টি ট্রাস্ট আইন ভঙ্গ হয়েছে বলে ধরে নেওয়া হয়।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, চলতি বছরের শেষ দিকে অ্যান্টি ট্রাস্ট আইন ভাঙার এই অভিযোগ মামলায় পরিণত হতে পারে। যদিও মার্কিন বিচার বিভাগ এখনো মামলা করার ব্যাপারে সিদ্ধান্ত পাকা করেনি। তবে সংশ্লিষ্টরা ধারণা করছেন, এই অভিযোগ মামলায় রূপান্তরের আশঙ্কা বেশি।


এর আগে অ্যাপলের বিরুদ্ধে এমন মামলা হতে পারে বলে খবর প্রকাশ করেছিল আরও বেশ কিছু আন্তর্জাতিক বার্তা সংস্থা। তবে ওই সময়ের মতো এবারও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল কর্তৃপক্ষ। আবার এখনকার খবরের সত্যতা নিরূপণে মার্কিন বিচার বিভাগের মুখপাত্রও কোনো মন্তব্য করতে রাজি হননি।


আরও খবর
6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

২৫ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৪৫ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩০ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২৪৩ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে


695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

২৪৯ দিন ১৩ ঘন্টা ০ মিনিট আগে