লোহাগাড়ায় মাটি খেকোদের দৌরাত্ম, হুমকির মুখে উর্বর কৃষিজমি ও পাহাড়ি পরিবেশ পলাশে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ‎ নোয়াখালীর হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থ পরিশোধ বাধ্যতামূলক: গুতেরেস চাকরি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব পাঠাল ইরান সারাদেশে মহান মে দিবস পালিত নাগেশ্বরীতে হোটেল শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন: অধিকার আদায়ের অঙ্গীকার বন্ধ কলকারখানা চালু ও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চিলমারীতে অবশেষে "চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা" হত্যার মুল আসামি গ্রফতার ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২ ঝিনাইগাতীতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন লালপুরে মে দিবস পালিত শ্রমিকদের অধিকার প্রশ্নে বিএনপি আপোষহীন : এমপি সুলতান মাহমুদ বাবু কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত তেলের সংকটে বদলে যাচ্ছে চাষের ধরণ—শিবচরে ‘বিনা চাষে পাট’ নতুন সম্ভাবনার ইঙ্গিত

ভূমিকম্পে কেঁপে উঠলো আসাম

আবার ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের আসাম রাজ্য। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ওয়েবসাইট অনুসারে, স্থানীয় সময় আজ সোমবার বিকেল ৪টা ৫২ মিনিটে গুয়াহাটিতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭। এ ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

আসামের বৃহত্তম শহর গুয়াহাটিসহ রাজ্যের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছিল। পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভূটানেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কামরুপ জেলা থেকে ১০ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, অঞ্চলটি বেশ ভূমিকম্প প্রবণ হওয়ায় সেখানে ঘন ঘন ভূমিকম্প আঘাত হানে।

এদিকে, আজ আবারো ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। দেশটির আফসিন শহরের দক্ষিণ-পশ্চিমে ২৩ কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পণের তীব্রতা ছিল চার। জানা গেছে, স্থানীয় সময় ভোর ৪টা ২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ০ মাত্রার ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি মানুষ মারা যায়। আহত হয় লাখ লাখ মানুষ। ভূমিকম্পের জেরে বিভিন্ন দেশের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল।

এর আগে শুক্রবার ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভা ও পর্যটন এলাকা বালিতে প্রবল ভূমিকম্প হয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভে ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল পূর্ব জাভা দ্বীপের উপকূলীয় শহর তুবান থেকে ৯৬.৫ কিলোমিটার উত্তরে ও ৫৯৪ কিলোমিটার গভীরে।

আরও খবর



69f4c257933b9-010526091015.webp
মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

১৭ ঘন্টা ২২ মিনিট আগে