স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

দোহারে জয়পাড়ায় যানজট নিরসনে দোহার সার্কেল এএসপির বিশেষ অভিযান ও ঈদ বাজারের নিরাপত্তা পরিদর্শন

দোহারের ব্যস্ততম জয়পাড়া বাজারের কলেজ মোড়, ওয়ানব্যাংক মোড়, থানা মোড় ও লটাখোলা মোড়ে যানজট নিরসনে সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মো: আশরাফুল আলমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অটোরিকশা চালক ও যাত্রীদের এলোমেলোভাবে গাড়ি থামিয়ে ওঠা-নামা না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। পরে এএসপি দোহার সার্কেল মহোদয় বিভিন্ন ব্যাংক, শপিং সেন্টার ও দোকান পরিদর্শন করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় তিনি সম্মানিত ব্যাংকার, ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্ন অসাধু প্রতারক চক্র, পকেটমার, অজ্ঞান পার্টিদের বিষয়ে সতর্ক থাকার আহবান জানান। এছাড়া পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে দোহার থানার একাধিক টিম মার্কেটগুলোতে সাদা পোশাকে ও ইউনিফর্মে দায়িত্ব পালন করছে মর্মে জানান। এসময় দোহার থানার ইন্সপেক্টর তদন্ত জনাব আজহারুল ইসলামসহ দোহার থানার কর্মকর্তাগণ ও সার্কেল অফিসের বিশেষ টিম অভিযান ও সচেতনতা প্রচারণায় অংশ নেয়।


সম্মানিত নাগরিকবৃন্দ, রমজান ও ঈদ উপলক্ষে পুলিশের একাধিক টিম সাদা পোশাকে ও ইউনিফর্মে মাঠে আছে, যে কোন প্রয়োজনে পুলিশের সহায়তা নিন। অসাধু প্রতারক চক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টি সদস্য থেকে সাবধান থাকুন, সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে খবর দিন। ধন্যবাদ।

আরও খবর