কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বাঘায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

 বাঘা উপজেলার আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শাহিন হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৮ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।

শাহিন হোসেন নাটোর সদরের আমহাটি এলাকার নাজিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে ।

 জানা গেছে, শাহিন হোসেন (23) নিজ বাড়ি থেকে আড়ানীর দিকে আসছিলেন। রোববার দুপুর আড়াইটার দিকে তিনি আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ে পৌছালে ঈশর্দী থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে আসা একটি মালবাহি ট্রেনের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া স্বাস্থ্য কেন্দ্র এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ের গেটম্যান লায়েব উদ্দিন জানান, একটি মালবাহি ট্রেন রাজশাহীর দিকে আসছে দেখে গেটর বাঁশ নামিয়ে দেওয়া হয়। এরমধ্যে ট্রেনের অর্ধেক অংশ গেট পার হয়ে যায়। এ সময় গেটে বাঁশ নামানো দেখেও মোটরসাইকেল আরোহী দূত গতিতে থাকায় তিনি নিয়ন্ত্রন হারিয়ে চলন্ত ট্রেনকে ধাক্কা খান। এরপর তাকে হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।

Tag
আরও খবর