দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

ভূরুঙ্গামারীতে ৩কেজি গাজা সহ এক মহিলাকে পুলিশ আটক করেছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩কেজি গাজা সহ এক মহিলা মাদক ব‍্যবসায়ী কে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।১৯ এপ্রিল বুধবার রাতে তাকে আটক করা হয়।


ভূরুঙ্গামারী থানা পুলিশ সূত্রে জানাগেছে, মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভীত্তিতে উপজেলার জয়মনির হাট ইউনিয়নের বড় খাটামারী এলাকার বসত বাড়িতে অভিযান চালিয়ে ৩কেজি গাজা সহ এক মাদক কারবারি কে আটক করে থানায় নিয়ে আসে।আটককৃত মাদক কারবারি হলো ঐ এলাকার মোঃ নুরনবীর স্ত্রী মোছাঃ সাবানা খাতুন।পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক কৃত মহিলার স্বামী ও দেবর কৌশলে পালিয়ে যায়। 


পুলিশ আরও জানায় আটক কৃত আসামীকে মাদকদ্রব্য গাঁজা এর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে পলাতক আসামী মোঃ নূরনবী ইসলাম(গ্রেফতারকৃত শাবানার স্বামী) (৩৫) মোঃ আল আমিন (২৯), উভয় পিতা- মোঃ আব্দুল আজিজ দের মাধ্যমে তারা পরস্পর সহযোগীতায় উক্ত গাঁজা ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে মাদক সেবীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে।


ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামিদের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানার মামলা নং ২৩ তাং ২০/০৪/২৩ ইং, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে। গ্রেফতার কৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান আরো জোরদার করা হবে।

আরও খবর