নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

দুঃস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করলেন ডিএমপি কমিশনার


ঈদের অনাবিল আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।


আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল ২০২৩) দুপুর ৩টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ ধলপুর কমিউনিটি সেন্টারে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।


সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এসময় ডিএমপি কমিশনার বলেন, ঈদ সৌহার্দ্য ও খুশির বার্তা নিয়ে আসে। ইসলাম শিক্ষা দেয় আনন্দ শুধু একা উপভোগ করার বিষয় নয়, সবাইকে নিয়ে উপভোগ করতে হবে। এজন্য ইসলামে যাকাত-ফিতরার ব্যবস্থা করা হয়েছে যাতে আনন্দ সবাই ভাগাভাগি করতে পারে।


তিনি বলেন, দেশে এমন অনেক পরিবার আছে যারা আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারে না, কারণ তাদের এক বেলার খাবার আছে তো আরেক বেলার খাবার নাই। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করে সারা দেশে বয়স্ক ও বিধবাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। তিনি ভূমিহীন ও গৃহহীনদের ঘরের ব্যবস্থা করে দিয়েছেন।


করোনার সময় পুলিশ মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছে। বাপ ছেলের আর ছেলেরা মায়ের লাশ ফেলে গেলেও পুলিশ সেই লাশ দাফন করেছে। এ কাজ করতে গিয়ে ১০৬ জন পুলিশ করোনায় মারা গিয়েছেন কিন্তু পুলিশ সেবা দেয়া থেকে কখনো বঞ্চিত করেনি, যোগ করেন তিনি।


ডিএমপি কমিশনার বলেন, কয়েকদিন আগে আপনারা দেখেছেন, নিউ মার্কেটে যখন আগুন লাগলো পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দোকানে আগুন থেকে বাঁচাতে মাথায় করে কাপড়ের বস্তা নিচে নামিয়ে দিয়েছে। পুলিশ নিজস্ব ডিউটির পাশাপাশি সবসময় এ ধরনের কাজ করে। 


তিনি বলেন, কয়েক মাস আগেও এখানে আপনাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এবার ঈদ সামগ্রী বিরতরণ করা হল। 


এলাকায় যদি কোন মাদক কারবারি থাকে সে ব্যপারে পুলিশকে তথ্য প্রদান করে সহায়তার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।


ডিএমপির ওয়ারী বিভাগের আয়োজনে ২০০ জন অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়।


এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মুহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; যুগ্ম-পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন

আরও খবর