স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত



    

 বানিয়াচং মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) কার্যালয়ে মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালণায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিবুর রহমান।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা হাদিসুর রহমান, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ আব্দাল মিয়া, দফতর সম্পাদক তানজিল হাসান সাগর, আইন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন,  শেখ সফিকুল ইসলাম সফিক, ইমতিয়াজ আহমেদ লিলু ও সংবাদপত্র এজেন্ট মোস্তাকিম আহমদ প্রমুখ।


সভায় নেতৃবৃন্দ বলেন, কোন ষড়যন্ত্রই মডেল প্রেসক্লাবের ঐক্যকে ফাটল ধরাতে পারবে না এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশসহ সৃজনশীল কার্যক্রমকে ধারণ করে সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


পরে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীর সদ্য প্রয়াত মাতার আত্মার মাগফিরাত কামনাসহ দেশ এবং জাতির কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর