কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

এক মুসল্লির মুখের দাড়ি টেনে ছিড়ে ফেলার প্রতিবাদে রাস্তা অবরোধ

ভূরুঙ্গামারীতে রমজান মাসের তারাবির নামাজের ইমামের বেতনের টাকা কম দেয়ায় মোন্নাফ নামে এক মুসল্লির মুখের দাড়ি টেনে ছিড়ে ফেলার প্রতিবাদে ও বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। উপজেলার জয়মনির হাট বাজারে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের জয়মনি হাট ক্লাব বাজার জামে মসজিদে অনুষ্ঠিত তারাবির নামাজের ইমামের বেতনের টাকা নুর আলম নামে জনৈক ব্যক্তি গত ২৯ রমজান শুক্রবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে ওই বাজারের মুদি দোকানদার মুন্নাফ আলীর কাছে গিয়ে টাকা চান। এ সময় মুন্নাফ তাকে ৫০ টাকা দিলে তিনি ঐ টাকা ছুড়ে ফেলেন। পরে উত্তেজিত হয়ে মুন্নাফ এর জামার কলার চেপে ধরে কিল ঘুশি দেয় ও মুখের কিছু দাড়ি টেনে ছিড়ে ফেলে। এ ঘটনায় মোন্নাফ আহত হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যানের নিকট বিচার দাবি করে।

আহত মোন্নাফ আলী জয়মনিরহাট ইউনিয়য়ের ছোট খাটামারী গ্রামের সামসুল হকের ছেলে। সে পেশায় মুদি দোকানদার। ইউপি চেয়ারম্যান সোমবার (২৪ এপ্রিল) বিষয়টি মীমাংসার জন্য পরিষদে ডাকলে বাদী উপস্থিত হলেও বিবাদী নুর আলম আলম অনুপস্থিত থাকে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে অভিযুক্ত ব্যক্তির বিচার দাবি করে বিক্ষোভ করে এবং রাসুল (সা.) এর সুন্নাত দাড়ি অবমাননার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।আহত মোন্নাফ আলী বলেন, আমাকে মারধর করে দাড়ি টেনে তুলে দিয়েছে। আমাকে ভয়ভীতি দেখিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। জয়মনি হাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, আমি বিষয়টি মীমাংসা করার জন্য আজকে উভয় পক্ষকে ডাকি নুর আলম উপস্থিত না হওয়ায় কোনো সমাধান করতে পারি নাই।

ভূরুঙ্গামারী থানার সেকেন্ড অফিসার এস আই রাফায়েত জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে দাড়ি তোলার বিষয়টির সত্যতা মিলেছে। একটি মামলা প্রক্রিধীন রয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

Tag
আরও খবর