রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

সাবেক যুবলীগ নেতা জেম হত্যা মামলায় আরও ৫ জন আসামী গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানার উদয়ন মোড় এলাকায় সাবেক যুবলীগ নেতা এবং শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে ছুরিকাঘাতে হত্যাকান্ডের ঘটনায় থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে আরোও ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। 


গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। মোঃ মিলন ২। নিতাই চৌধুরী ৩। সাজু ইসলাম ৪। মোঃ রানা ওরফে ছোট রানা এবং ৫। মোঃ নুর আলম।


প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।


পরবর্তীতে সোমবার (২৪ শে এপ্রিল) রাত ১১.৩০ দিকে ধৃত আসামীদের দেখানো ও তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রেলবাজার গ্রাম থেকে উদ্ধার করা হয়। 


প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হত্যাকাণ্ডের ঘটনায় এ নিয়ে সর্বমোট ১৪ জন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


উল্লেখ্য যে, গত ১৯ শে এপ্রিল ইফতারের পূর্ব মুহুর্তে ইফতার কিনার সময় সন্ত্রাসীদের হামলায় আহত হলে জেমকে ২৫০ শয্যা বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর পরে দায়িত্বরত চিকিৎসক খাইরুল ইসলাম জেমকে মৃত ঘোষনা করেন। এরপর নিহত সাবেক কাউন্সিলর জেমের ভাই মনিরুল বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও খবর