চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-08-2022 10:33:56 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


আগের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে রেকর্ড সংখ্যক শেয়ার লেনদেনের পর সোমবার কমেছে প্রায় ৪০০ কোটি টাকা। সারা দিনে লেনদেন হয়েছে ১ হাজার ৭৪৪ কোটি ৮৭ লাখ টাকা। যা আগের দিন রবিবারের চেয়ে প্রায় ১৭ শতাংশ কম। তবে সূচক কিছুটা বেড়েছে। 


প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪০৭ পয়েন্টে। লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৩টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৮৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির।


লেনদেনের শীর্ষ রয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। প্রতিষ্ঠানটির ৮৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হলো বাংলাদেশ শিপিং করপোরেশন, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা ও আইপিডিসি ফাইন্যান্স।


দাম ও লেনদেন বৃদ্ধিতে এগিয়ে রয়েছে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানির শেয়ার। যা মোট লেনদেনের ১৭ শতাংশ বা ২৮৯ কোটি টাকা। এ খাতের ৫৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৪টির এবং অপরিবর্তত রয়েছে ১৬টির।


সূচক ও লেনদেন কমেছে ডিএসইর এসএমই বোর্ডেও। ডিএসএমই-এক্স ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৫ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির মধ্যে ১০টির দাম বেড়েছে, কমেছে দুটির এবং অপরিবর্তত রয়েছে একটির।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮২৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ৪২ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ১৬ কোটি ২৫ লাখ টাকা কম।

আরও খবর






6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১৪ দিন ১৯ ঘন্টা ১৫ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১৬ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে