নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

নেত্রকোনায় শঙ্কা কাটিয়ে স্বপ্নের সোনালী ফসল ঘরে তুলছেন

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 27-04-2023 10:54:29 pm

নানা প্রতিকূলতা ও শঙ্কা কাটিয়ে স্বপ্নের সোনালী ফসল ঘরে তুলছেন নেত্রকোনার হাওরাঞ্চলের কৃষকরা। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে হারভেস্টার মেশিন ব্যাবহারে এরইমধ্যে ৮৫ ভাগেরও বেশি ধান কর্তন সম্ভব হয়েছে। এখন ধান সিদ্ধ ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। হাওর বেষ্টিত প্রতিটি গ্রামেই নতুন ফসল ঘরে তোলার আনন্দে মেতেছে পরিবারের শিশু কিশোরসহ বয়স্করা।


সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রচন্ড গরম উপেক্ষা করে নেত্রকোনার মদন মোহনগঞ্জ ও খালিায়াজুরীসহ বিভিন্ন হাওরে রাত দিন চলছে ধান কাটাই ও মারাই কাজ। ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষাণীরা। হাওর গুলোতে সরকারের ভর্তুকি মূল্যে ৭শত ৩০টি হারভেস্টার মেশিনে ধান কাটায় এরমধ্যে সিংহভাগ ফসল ঘরে তুলতে পেরেছেন কৃষকরা। এতে একদিকে যেমন সল্প সময়ে ধান কাটা সম্ভব হচ্ছে তেমনি শ্রমিক সংকটও অনেকটাই নিরসন হয়েছে। ফলে কিছুটা লাভের আশা করছেন চাষিরা।



কৃষকরা বলছেন, এবছর অতিরিক্ত টাকা ব্যয়ে চাষাবাদ করতে হয়েছে একমাত্র ফসল। কিন্তু বৈরী আবহাওয়ায় শিলাবৃষ্টি ও অতিরিক্ত গরমে নষ্ট হয়েছে আগাম জাতের ধান ২৮। ক্ষতিগ্রস্থ হয়েছেন অসংখ্য চাষি। যদিও অন্যান্য জাতের ধানে বাম্পার ফলন হওয়ায় ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়ার চেষ্টায় মাঠে নেমেছে তারা।


শুধু ধান সংগ্রহ নয় পাশাপাশি চলছে গো খাদ্য (খের) শুকিয়ে সংরক্ষণের কাজ। এদিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে জেলার হাওরাঞ্চলে ধান কাটা প্রায় সম্পন্ন হয়েছে জানিছেন নেত্রকোনা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোঃ নুরুজ্জামান। জেলায় এ বছর ১ লাখ ৮৪ হাজার ৭ শত ৩৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এতে ১১ লাখ ৫৬ হাজার ১শত ৬২ মেট্রিক টন ধান উৎপাদন হবে। শুধুমাত্র হাওরেই আবাদ হয়েছে ৪১ হাজার হেক্টর জমি। যেখানে ২লাখ ৬৪ হাজার ৯শত ৯২মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

আরও খবর