আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

লখনৌর রানের পাহাড়ে চাপা পাঞ্জাব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-04-2023 10:05:57 am

৫ উইকেটে ২৫৭, আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড লখনৌ সুপার জায়ান্টসের। বোঝাই যাচ্ছিল, এই ম্যাচ জেতা প্রায় অসম্ভবই হবে পাঞ্জাব কিংসের জন্য। সেটা হলোও। ২০০ টপকেও বড় হারই দেখতে হলো শিখর ধাওয়ানের দলকে।


শুক্রবার রাতে ঘরের মাঠের পাঞ্জাব কিংসকে ৫৬ রানে হারিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তাতে নেট রানরেটে অভাবনীয় উন্নতি করে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানসকে টপকে লিগ টেবিলের দুই নম্বরে উঠে এসেছে লোকেশ রাহুলের দল।


লক্ষ্ণৌকে বিশাল এই পুঁজি এনে দেওয়ার পথে ৪ ছক্কা ও ৭ চারে ২৪ বলে ৫৪ রান করেন মেয়ার্স। তিনে নেমে ২৪ বলে ৪৩ রান করতে বাদোনি মারেন তিনটি করে ছক্কা-চার। 


অস্ট্রেলিয়ান অলরাউন্ডার স্টয়নিস খেলেন ৫ ছক্কা ও ৬ চারে ৪০ বলে ৭২ রানের বিস্ফোরক ইনিংস। খুনে ব্যাটিংয়ে ১ ছক্কা ও ৭ চারে ১৯ বলে ৪৫ রান করেন পুরান। 


এমন কিছুর আভাস অবশ্য লক্ষ্ণৌর ইনিংসের শুরুতে ছিল না। প্রথম ওভারে স্রেফ ২ রান করতে পারে তারা। পরের ওভারে আর্শদিপকে চারটি চার হাঁকিয়ে ডানা মেলে দেন মেয়ার্স। লোকেশ রাহুল (১২) বেশিক্ষণ পারেননি টিকতে। 


কাগিসো রাবাদাকে চার মেরে রানের খাতা খোলেন বাদোনি। ২০ বলে ফিফটি করে ষষ্ঠ ওভারে বিদায় নেন মেয়ার্স। ২ উইকেটে ৭৪ রান নিয়ে পাওয়ার প্লে শেষ করে লক্ষ্ণৌ। 


এরপর বাদোনি ও স্টয়নিসের ব্যাটে বাড়ে লক্ষ্ণৌর রান। দুজনে গড়েন ৪৭ বলে ৮৯ রানের জুটি। বাদোনির বিদায়ের পর পুরান নেমে তাণ্ডব চালান। স্টয়নিসের সঙ্গে তার জুটিতে ৭৬ রান আসে স্রেফ ৩০ বলে। 


৩১ বলে ফিফটি করা স্টয়নিস ফেরেন তার আইপিএলের ক্যারিয়ারের সর্বোচ্চ রান করে। শেষ ওভারে ফেরেন পুরানও। শেষ ৫ ওভারে ৭৩ রান তোলে লক্ষ্ণৌ। 


পাঞ্জাবের হয়ে লড়াকু হাফসেঞ্চুরি করেন অথর্ব টাইডে। ২৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করা অথর্ব শেষমেশ ৩৬ বলে ৬৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। তিনি ৮টি চার ও ২টি ছক্কা হাঁকান। এছাড়া সিকান্দর রাজা ৩৬, লিয়াম লিভিংস্টোন ২৩, স্যাম কারান ২১ ও জিতেশ শর্মা ২৪ রান করেন। মাত্র ১ রান করে আউট হন অধিনায়ক শিখর ধাওয়ান।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ৪ ঘন্টা ২৯ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে