নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

অবশেষে পরীক্ষায় অংশ নিচ্ছে সেই ১৫ শিক্ষার্থী

অবশেষে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে নীলফামারীর টুপামারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আন্দোলনরত ১৫ শিক্ষার্থী। তবে প্রতিষ্ঠান প্রধানের ভুলে ফরম ফিলাপ না হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না এক শিক্ষার্থী।





শনিবার (২৯ এপ্রিল) রাত ১১ টা ১০ মিনিটে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহারের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।




এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মেজবাহুল হক প্রমুখ।



এর আগে পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় শনিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত স্কুলের বারান্দায় অবস্থান করেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টা দিকে নীলফামারী-রামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।


আন্দোলনরত ১৫ শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারার বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার।



তিনি বলেন, বিষয়টি জানার পর শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। শিক্ষার্থীরা প্রবেশপত্রের জন্য সড়ক অবরোধ ও বিদ্যালয়ের বারান্দায় অবস্থান করছিল। তাদের বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি। আজকে বোর্ডের সার্ভারও সমস্যা ছিল। এডমিটগুলো ডাউনলোড হচ্ছিল না। পরে ডাউনলোড হয়েছে আমরা সেগুলো বিদ্যালয়ের সহকারী প্রধান ও সহকারী শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।


জেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান বলেন, ওই বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থীর সমস্যা ছিল বিভাগ পরিবর্তন ও ১৬ জনের সমস্যা ছিল রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র না পাওয়ার। রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র না পাওয়ার মধ্যে ১৫ জন পরীক্ষার্থীর সমস্যা সমাধান হয়েছে।


নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, বিভিন্ন মাধ্যমে জানার পর ডিসি স্যারসহ দিনাজপুর শিক্ষা বোর্ডে যোগাযোগ করলে তাদের প্রবেশপত্র আমাদের প্রেরণ করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার ও একাডেমিক সুপারভাইজার, কেন্দ্রে সচিবসহ ওই প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়েছেন। আমিও একাধিকবার ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে ফোন দিয়েছিলাম কোনো সাড়া পাইনি।


তিনি বলেন, শিক্ষার্থী বা অভিভাবকের পক্ষ থেকে যদি কেউ লিখিত অভিযোগ করেন তাহলে প্রতিষ্ঠান প্রধান শিক্ষককে কারণ দর্শনের নোটিশ করব। সর্বশেষ সংবাদ কর্মীদের ধন্যবাদ জানাই। কারণ, আপনারা যদি না লিখতেন তাহলে আমরা জানতে পারতাম না।

আরও খবর