আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র মো: সালাহউদ্দিন খান চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান আশাশুনিতে দেশের প্রথম ওয়েব সাইটের আন্ত:সংযোগ ও মনিটরিং সিস্টেম বাস্তবায়ন কালাই প্রেসক্লাবের সভাপতি এ্যাড. ডলার, সহ-সভাপতি মিজানুর ও সম্পাদক পাভেল ‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ নাগেশ্বরীতে তিন হোটেলে অভিযান অতঃপর জরিমানা মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা"

জেদ্দা হয়ে সুদানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানো হবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 12:03:30 pm

সৌদি আরবের জেদ্দা হয়ে সুদানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন।


তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের খার্তুম থেকে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে জেদ্দায় নিয়ে যাওয়া হবে। এরপর জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বেশ কয়েকটি ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।


সেহেলি সাবরিন আরও বলেন, খার্তুমে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে বাংলাদেশি নাগরিকদের খার্তুম ও পার্শ্ববর্তী শহরগুলো থেকে পোর্ট সুদানে নিয়ে যাওয়ার জন্য ৯টি বাসের ব্যবস্থা করেছে। তাদের সহায়তার জন্য জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের একটি দল সেখানে পৌঁছাবে।


‘আশা করা হচ্ছে সুদানে আটকে পড়া সব বাংলাদেশিকে ২ মে এর মধ্যে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হবে। ৩ মে বা ৪ মে তারা জেদ্দায় পৌঁছানোর সম্ভাবনা আছে। জেদ্দার দুটি বাংলাদেশি স্কুল তাদের জন্য জন্য খাবার, পানীয়, ওষুধ এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা করছে।’ যোগ করেন তিনি

আরও খবর

6a703ea25d3ea-030826010922.webp
৫ আগস্ট ছুটি নেই যাদের

৪ ঘন্টা ৫৩ মিনিট আগে