সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

ফেসবুক-গুগলকে পুরোপুরি করের আওতায় আনার সুপারিশ সিপিডির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 12:32:15 pm

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাংলাদেশে ফেসবুক ও গুগলসহ অন্যান্য গ্লোবাল টেক জায়ান্ট কোম্পানিকে পুরোপুরি করের আওতায় আনার সুপারিশ করেছে। সিপিডির কর বিষয়ক এক গবেষণায় এই সুপারিশ করা হয়েছে। সিপিডির এই গবেষণা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।


রাজধানী ঢাকায় শনিবার সিপিডি আয়োজিত ট্যাক্সিং দ্য ডিজিটাল ইকোনমি: ট্রেড অফ এন্ড অপরচুনিটিজ শীর্ষক এক সংলাপে এই সুপারিশ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে গবেষণার সুপারিশ তুলে ধরেন সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান।


তিনি বলেন, ফেসবুক ও গুগলসহ বিশ্বের বড় বড় টেক জায়ান্ট কোম্পানির কাছ থেকে ভ্যাট আদায় করা গেলেও আয়কর আদায় করা যাচ্ছে না। এর কারণ হলো বাংলাদেশে তাদের অফিস নেই। কর শনাক্তকরণ নম্বর (টিআইন) না থাকায় তাদের কাছ থেকে আয়কর নেওয়া সম্ভব হচ্ছে না। অথচ প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুল অংকের অর্থ আয় করছে বিশ্বের বড় বড় এসব টেক জায়ান্ট। 


তাই এসব প্রতিষ্ঠানকে পুরোপুরি করের আওতায় আনার জন্য প্রয়োজনীয় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নীতি গ্রহণের সুপারিশ করেন সিপিডির বিশেষ ফেলো। আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এনবিআর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।


মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশি প্রতিষ্ঠানসমূহ প্রতিবছর প্রায় দুই হাজার কোটি টাকার বিজ্ঞাপন দিচ্ছে ফেসবুক ও গুগলসহ অন্যান্য গ্লোবাল টেক জায়ান্ট কোম্পানিকে। কিন্ত এর বিপরীতে প্রদেয় কর আমরা পাচ্ছি না। তাই অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে নতুন নতুন এসব সেবার বিপরীতে কর আরোপ করতে হবে।


সংলাপে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও আহসান আদেলুর রহমান, সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্ষ ও নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং বেসিস পরিচালক হাবিবুল্লাহ এন করিম প্রমুখ।

আরও খবর