স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

এমআরটি পুলিশ গঠনের অনুমোদন পেয়েছে ডিএমটিসিএল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 03:28:00 pm

মেট্রোরেলের নিরাপত্তায় ম্যাস র‌্যাপিড ট্রানজিট বা এমআরটি পুলিশ ইউনিট গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে প্রতিটি স্টেশনে একটি করে ডিজি-বক্স রাখতে এটুআইয়ের সঙ্গে চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি।


রোববার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।


ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, পুলিশের স্বতন্ত্র বিশেষ এমআরটি ইউনিট মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে গঠন হচ্ছে। এর জন্য তৈরি হবে ৩৫৭টি পদ। এসব পদের মধ্যে পুলিশ ক্যাডারের ৩টি ও নন-ক্যাডারের ৩৫৪টি পদ থাকবে। মেট্রোরেলের যদি নতুন লাইন স্থাপিত করা হয় তাহলে আরো পদ সৃষ্টি করা হবে।


নতুন এই ইউনিটের পুলিশ কর্মকর্তাদের মধ্যে কেন্দ্রীয় প্রশাসনিক কাজে ৬০ জন ও এমআরটি লাইন-৬ বা উত্তরা থেকে আগারগাঁও অংশে কাজ করবেন ২৯৭ জন। লাইন-৬ সম্প্রসারণ ও নতুন লাইন স্থাপিত হলে জনবল আরো বাড়ানো হবে।

আরও খবর