দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

বানিয়াচংয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা


 হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ১ মাসে ৬টি খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 


রবিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সদস্যগণ উদ্বেগ প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এতে সভাপতিত্ব করেন।

এপ্রিল মাসে ৬টি খুনের ঘটনাসহ গ্রাম্য দাঙ্গা বৃদ্ধির ফলে উপজেলা আইন শৃঙ্খলার উন্নতিকল্পে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়। সভায় দাঙ্গা কবলিত এলাকার মানুষদের নিয়ে যৌথ সভা, নোটিশ জারির মাধ্যমে সকল প্রকার দেশীয় অস্ত্র নিষিদ্ধকরণ ও আপসের মাধ্যমে হত্যা মামলা নিস্পত্তি না করাসহ সমন্বয় বৃদ্ধির সিদ্ধান্ত গৃহিত হয়। এ ছাড়াও সামাজিক অবক্ষয় রোধে মসজিদ-মন্দির ও সকল ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতাদের প্রতি আলোচনা করার আহবান জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, ওসি (তদন্ত) মোঃ আবু হানিফ, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, শেখ সামছুল হক, মোঃ মিজানুর রহমান খান, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিপুল ভূষণ রায়, আব্দুল আহাদ মিয়া, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক  কাজী মুফতি আতাউর রহমান, মোঃ আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, মোঃ ফরিদ মিয়া, মোঃ এরশাদ আলী, সাদিকুর রহমান, নাসির উদ্দিন চৌধুরী, শাহ মাসউদ কুরাইশী মক্কী, হাফেজ শামরুল ইসলাম ও শেখ মিজানুর রহমান প্রমুখ।

Tag
আরও খবর