বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট

ঈদযাত্রায় রেলের আয় প্রায় পৌনে ৭ কোটি টাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 09:13:08 pm

এ বছর ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে পাঁচ দিনে অর্থাৎ ১৭ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ট্রেন যাত্রায় রেল মন্ত্রণালয়ের আয় হয়েছে ৬ কোটি ৭১ লাখ ৬১ হাজার ৮০৯ টাকা। এ সময়ে যাত্রী পরিবহন করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৭৩ জন। যা এর আগের ঈদের তুলনায় ১ কোটি ১০ লাখ ২৮ হাজার ২৬২ টাকা বেশি।


রোববার (৩০ এপ্রিল) রেল ভবনে ঈদ পরবর্তী রেল ব্যবস্থাপনা সংক্রান্ত মূল্যায়ন সভায় এ তথ্য জানান রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।


সভায় গত কয়েকটি ঈদের যাত্রী পরিবহন ও আয়ের চিত্র তুলে ধরে সরদার সাহাদাত আলী বলেন, ২০২২ সালের ঈদুল ফিতরে ঈদ যাত্রায় ঢাকা থেকে পাঁচ দিনে যাত্রী পরিবহন হয়েছিল ১ লাখ ৭৫ হাজার ৯৬৩ জন। আয় হয়েছিল ৫ কোটি ১৯ লাখ ৬১ হাজার ৪৭৮ টাকা।


তিনি বলেন, গত বছরের ঈদুল আযহায় ঈদ যাত্রায় ঢাকা থেকে যাত্রী পরিবহন হয়েছিল ১ লাখ ৯৫ হাজার ৫১৯ জন এবং আয় হয়েছিল ৫ কোটি ৬১ লাখ ৩৩ হাজার ৫৪৭ টাকা।


রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণকারী সবাই এবারের টিকিট বিক্রয়ের পদ্ধতিকে স্বাগত জানান এবং আগামী ঈদগুলোতেও একই ভাবে শতভাগ অনলাইনে দেওয়ার প্রস্তাব করেন।

আরও খবর